ঢাকার দুই সিটিতে এবার বসছে ২০টি পশুর হাট

আপডেট : ৩১ মে ২০২৫, ০৫:৫০ পিএম

কোরবানি ঈদ সামনে রেখে প্রস্তুত হচ্ছে রাজধানীর পশুর হাটগুলো। ঢাকার দুই সিটি কর্পোরেশনে এবার হাট বসছে মোট ২০টি।

বৈরী আবহাওয়ায় কিছুটা বাধা পড়লেও এরিমধ্যে বেশিরভাগ হাটেই পশু বিকিকিনির জন্য প্রস্তুত হয়েছে। রোদ-বৃষ্টির কথা মাথায় রেখে হাটগুলোতে ত্রিপল টাঙানো হয়েছে। দেশের বিভিন্ন এলাকা থেকে আগে ভাগেই আসতে শুরু করেছেন খামারিরা।

কোরবানির ঈদের বাকি আর মাত্র ৭ দিন। ঈদকে ঘিরে পশুর হাটগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বৈরী আবহাওয়া পরিস্থিতি মাথায় রেখে বাঁশ, ত্রিপল দিয়ে অস্থায়ী ছাউনি তৈরি করেছেন হাটের ইজারাদাররা। এখন শুধু বিকি কিনির অপেক্ষা।

ইতিমধ্যেই দেশের বিভিন্ন এলাকা থেকে তেজগাঁও গরুর হাটে আসতে শুরু করেছেন খামারিরা। ভালো দাম পাবার আশায় আগেভাগেই এসেছেন অনেক ব্যাপারী।

ইজারাদাররা বলছেন, বৈরী আবহাওয়া মাথায় রেখে হাটের প্রস্তুতি সারা হচ্ছে। পাশাপাশি খামারিদের সুযোগ সুবিধা ও নিরাপত্তার বিষয়টিও নিশ্চিত করা হয়েছে।

এলাকাবাসীর আপত্তি ও আদালতের নিষেধাজ্ঞার পর এবার আফতাবনগর ও মেরাদিয়ায় পশুর হাট বসছে না। তাই এবার তেজগাঁওয়ের এই হাটে ক্রেতা-বিক্রেতার চাপ বাড়ার আশা দেখছেন ইজারাদার। তবে পশুর দাম এবার কেমন হবে সেটি এখনই আন্দাজ করা যাচ্ছে না।

 

এআরএস
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় নবনির্মিত ‘জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর সামনের সড়কে চলন্ত সিএনজি অটোরিকশা লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এতে এক সিএনজি অটোরিকশাচালক...
রাজধানীর মিরপুর ও পল্লবী এলাকায় সাম্প্রতিক নাশকতা, বিশৃঙ্খলা, ব্যবসাপ্রতিষ্ঠান দখল ও নৈরাজ্য কঠোর হাতে দমন করতে গভীর রাতে এক বিশাল সাঁড়াশি ও চিরুনি অভিযান পরিচালনা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রাজধানীর ধানমন্ডিতে ফুটপাতে শহীদ আবদুল্লাহ আল মাসুদ ওরফে মাসুদ রানা (৪৮) নামে এক ব্যক্তিকে চর-থাপ্পড় মারা ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান নামে এক যুবককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
রাজধানী ঢাকা শহরে সম্পূর্ণ অনিয়ন্ত্রিতভাবে চলা ব্যাটারিচালিত অটোরিকশাগুলোকে এবার একটি সুনির্দিষ্ট নীতিমালার আওতায় এনে চলাচলের অনুমতি দেয়া হবে বলে জানিয়েছেন সড়ক, রেলপথ ও নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক তানভীর সুলতান মিয়াকে প্রধান আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত...
দেশে হামের প্রাদুর্ভাব ও এর জটিল উপসর্গ নিয়ে আশঙ্কাজনক পরিস্থিতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও সাত জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন ও নিশ্চিত হাম নিয়ে...
চোখের পলক না ফেললে বোঝার বোঝার এতটুকু সুযোগ নেই- সামনে দাঁড়িয়ে থাকা রূপসী কি কোনো মণ্ডপের মৃন্ময়ী প্রতিমা, নাকি সত্যিকারের কোনো রক্তমাংসের মানুষ! দেবী দুর্গার রাজকীয় সাজে এমনই এক চমকপ্রদ ও...
তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান এবং তথ্য কমিশনের নবনিযুক্ত দুই সদস্য— সাংবাদিক এস. এ. এম মাহফুজুর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর