নকল ফটোকার্ডে প্রধান উপদেষ্টার নামে ভুয়া মন্তব্য শনাক্ত

আপডেট : ০১ জুন ২০২৫, ১২:৪৬ পিএম

লোগো ও ডিজাইন সম্বলিত নকল ফটোকার্ডে ড. মুহাম্মদ ইউনূসের নামে ভুয়া মন্তব্য প্রচার ও ভুল তথ্যে বিভ্রান্তিকর সংবাদ প্রচার শনাক্ত করেছে প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি) এর ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্টের অনুসন্ধানে শনাক্ত হয়েছে যে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ‘ডিসেম্বরে নির্বাচন দিতে গেলে তাড়াহুড়ো হবে, ছাত্ররা একটা দল করেছে, সুসংগঠিত হতে তাদের একটু সুযোগ দেওয়া উচিত’ -এমন কোনো মন্তব্য করেননি এবং কালের কণ্ঠও এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি।’

বাংলাফ্যাক্টের অনুসন্ধানে কালের কণ্ঠের ভেরিফাইড ফেসবুক পেজ কিংবা ওয়েবসাইটে এমন কোনো ফটোকার্ড কিংবা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। তাছাড়া, অন্য কোনো গণমাধ্যমেও ড. ইউনূসের এমন মন্তব্য খুঁজে পাওয়া যায়নি বলে ফ্যাক্টচেক টিম জানায়।

বাংলাফ্যাক্ট টিমের অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটিতে বেশকিছু অসংগতি খুঁজে পাওয়া যায়। কালের কণ্ঠের টেক্সট ফন্টের সাথে এই ফটোকার্ডের টেক্সট ফন্টের পার্থক্য রয়েছে। এছাড়াও, ফটোকার্ডে বাক্যের শুরুতে উদ্ধৃতি চিহ্ন থাকলেও শেষে তা নেই।

বাংলাফ্যাক্ট জানায়, মূলত, কালের কণ্ঠের ভেরিফাইড ফেসবুক পেজে গত ৩০ মে ‘শুধু একটি দল ডিসেম্বরে নির্বাচন চাইছে: প্রধান উপদেষ্টা’ শীর্ষক শিরোনামে প্রকাশিত ফটোকার্ডটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে শিরোনাম পরিবর্তন করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।’

কালের কণ্ঠের লোগো ও ডিজাইন সম্বলিত নকল ফটোকার্ডে ড. মুহাম্মদ ইউনূসের নামে ভুয়া মন্তব্য প্রচার করা হয়েছে বলে শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট।

বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।

একাত্তর/আরএ
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর