পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু

আপডেট : ০৪ জুন ২০২৫, ০৩:৪০ পিএম

পঞ্চগড় সদর উপজেলায় ভুট্টাক্ষেতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও একজন। 

বুধবার (৪ জুন) সকালে সদরের ধাক্কামারা ইউনিয়নের ফকিরেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে একই গ্রামের বাসিন্দা রবিউল ইসলামের ভুট্টাক্ষেতে ভুট্টা তোলার কাজ করছিলেন ১১ জনের একটি দল। এর মধ্যে চারজন বিভক্ত হয়ে যান। এ সময় অসাবধানতাবশত আগে থেকে মাটিতে পড়ে থাকা বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হন জামিদুল (১৮), শাহিন (৪০), রব্বানি (৩০) ও জয় (২২)। 

ঘটনাস্থলে কলেজ পড়ুয়া ছাত্র জামিদুল ইসলাম মারা গেলেও, স্থানীয়দের সহায়তায় বাকিদের দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ভ্যান চালক শাহিন ও রব্বানিকে মৃত ঘোষণা করেন। ওদিকে আহত জয়কে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে নেয়া হয়।

নিহতরা হলেন- উপজেলার সদরের ধাক্কামারা ইউনিয়নের বেংহাড়ি পাড়া গ্রামের সপিজুল ইসলামের ছেলে জামিদুল, লিয়াকত আলীর ছেলে শাহিন ও শফিউল ইসলামের ছেলে রব্বানি।

স্থানীয়দের অভিযোগ, এলাকায় পরিত্যক্ত ও জরাজীর্ণ তারের লাইন মেরামত করতে পল্লী বিদ্যুৎ অফিসকে বারবার বললেও কোনো কাজে হয়নি। তাদের অবহেলার কারণেই আজকে দুর্ঘটনা ঘটেছে। 

মৃত জামিদুলের বড় ভাই জয় জানান, ১৪ জন মিলে এক সাথে ভুট্টা খেতে কাজ করছিলাম, সেখানে পরিত্যক্ত পিডিবির লাইনের সাথে পল্লীবিদ্যুতের একটি লাইন সংযুক্ত হয়ে থাকে, ঘটনার দিন আগে ঝড়ের কারণে আনুমানিক সকাল ৮টা পর্যন্ত এখানে বিদ্যুৎ ছিলো না। আনুমানিক সকাল ৯টার দিকে বিদ্যুৎ আসে। 

একই এলাকার জালাল উদ্দিন বলেন, দীর্ঘদিন থেকেই পিডিবির লাইন পরিত্যক্ত অবস্থায় খাম্বার সাথে ঝুলে ছিলো, সাথে সংযুক্ত হয় পল্লী বিদ্যুতের লাইন। দুই লাইনের সংযুক্তির বিষয়টি বারবার কর্তৃপক্ষকে সমাধানে কথা বললেও তাদের কোনো উদ্বেগ ছিলো না, বিদ্যুৎ কর্তৃপক্ষের অবহেলার কারণেই এই ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ করেন স্থানীয়রা। 

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আবুল কাশেম বলেন, তিনজনের মধ্যে দুজনকে মৃত অবস্থায় পেয়েছি। একজন গুরুতর অসুস্থ হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। 

পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল্লাহ হিল জামান তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার বিষয়টি তদন্ত প্রক্রিয়াধীন, তবে পরিবারে পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

আরবিএস
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মাঠে কৃষিকাজ করার সময় বজ্রপাতে আলাদা দুটি ঘটনায় দুই কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার সদর ও দণ্ডপাল ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে।
পঞ্চগড় সদর উপজেলার ঐতিহাসিক মহারাজার দিঘি থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিহতের হাতে একটি চিরকুট পাওয়া গেছে। 
পঞ্চগড়ে বিস্কুটের প্রলোভন দেখিয়ে পাঁচ ও ছয় বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর বাধার মুখে পড়ে তাদের...
গেলো ২৪ ঘণ্টায় সারাদেশে হাম সন্দেহে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বাংলাদেশের সার্বিক সংস্কার ব্যবস্থাকে যুক্তরাষ্ট্র জোরালোভাবে সমর্থন করে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে সংস্কার ইস্যুতে বিএনপির সঙ্গে আলোচনা ও নেগোসিয়েশন করা হবে বলেও মার্কিন...
চলতি জুলাই ও আগস্ট মাসে দেশে জ্বালানি তেলের কোনো সঙ্কট হবে না বলে আশ্বস্ত করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বর্তমানে দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে উল্লেখ করে মন্ত্রণালয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর