মদ্যপ বিএসএফ সদস্য ঢুকলো বাংলাদেশে, পতাকা বৈঠকের পর হস্তান্তর

আপডেট : ০৪ জুন ২০২৫, ০১:৫৪ পিএম

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মদ্যপ অবস্থায় অস্ত্রসহ অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা।

পরে তাকে বিজিবির হাতে সোপর্দ করেন স্থানীয়রা। এ সময় বিজিবি সদস্যের কাছে একটি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ হস্তান্তর করে তারা।

বুধবার (৪ জুন) সকাল ৭টার দিকে সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের জহুরপুর সীমান্তে এ ঘটনা ঘটে। আটক বিএসএফ সদস্যের নাম শ্রী গণেশ মুর্তি (৪৩)। তিনি ভারতীয় নুরপুর ৭১ বিএসএফ ক্যাম্পের সদস্য।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছে ৫৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু। তিনি জানিয়েছেন, চাঁপাইনবাবগঞ্জের জহুরপুর সীমান্তে জনতার হাতে আটক মদ্যপ বিএসএফ সদস্য গণেশকে তার অস্ত্র ও গোলাবারুদসহ পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিজিবি।

স্থানীয় গ্রামবাসী ও নারায়নপুর ইউপি চেয়ারম্যান নাজির আহম্মেদ জানান, জহুরপুর সীমান্ত পিলার ১৯ -এর সাব পিলার ৫ -এর সামনে সাতরশিয়া এলাকায় বাংলাদেশি গরু-ছাগল মাঠে চরানোর সময়, ভারতের ৭১ বিএসএফ’র নুরপুর ক্যাম্পের এলাকায় প্রবেশ করে।

এসময় ওই বিএসএফ সদস্য গরু-ছাগলকে ধাওয়া করে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়লে স্থানীয় জনতা তাকে আটক করে বিজিবির কাছে সোপর্দ করে।

একাত্তর/আরএ
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে অসাবধানতাবশত ভারতীয় সীমানায় প্রবেশ করে ফেলেন দুই পুলিশ সদস্য। সেখানে ভারতীয় স্থানীয়দের হাতে তারা আটক হওয়ার পর বিজিবি ও বিএসএফের কার্যকর...
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় একটি আমবাগানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য ও ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গোপন খবরের ভিত্তিতে চালানো এই যৌথ অভিযানে ৯২টি ককটেল,...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় কীটনাশকের দোকানে অবৈধভাবে সার মজুত রাখার দায়ে এক ব্যবসায়ী ডিলারকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ঘটনাটি নিশ্চিত করেছেন শিবগঞ্জ উপজেলার সহকারী...
ফারাক্কা বাঁধ থেকে মাত্র ১৮ কিলোমিটার ভাটিতে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকায় পদ্মা নদীর পানি কমার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে স্রোতের তীব্রতা ও তীব্র নদীভাঙন। গত মাত্র তিন দিনের ব্যবধানে শিবগঞ্জ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর