ঈদের টানা ছুটিতেও অর্থনীতিতে প্রভাব পড়বে না: উপদেষ্টা

আপডেট : ০৪ জুন ২০২৫, ০৪:০৭ পিএম

ঈদে টানা ১০ দিনের দীর্ঘ ছুটি থাকলেও দেশের অর্থনীতিতে কোনো প্রভাব পড়বে না বা স্থবির হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। 

বুধবার (৪ জুন) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

উপদেষ্টা বলেন, এরকম হলিডে পৃথিবীর অন্যান্য দেশে আরও বেশি থাকে। বড়দিনে ২০ থেকে ২৫ দিন ছুটি থাকে। নেপালে দুর্গাপূজার সময় ৩০ দিন ছুটি থাকে। তখন তাদের দেশ চলে না? সুতরাং দেশ চলবে।  

তিনি আরও বলেন, ঈদের পর বাজেটের ওপর কার কী মন্তব্য, সাজেশেন থাকবে সেটা নেবো। ১৯ জুন পর্যন্ত মতামত দিতে পারবে বাজেটের বিষয়ে। ২২ জুন কেবিনেট বৈঠকে বাজেট অনুমোদন হবে। 

ঈদুল আজহা উপলক্ষ্যে আগামীকাল বৃহস্পতিবার (৫ জুন) থেকে শুরু হচ্ছে টানা ১০ দিনের ছুটি, যা চলবে ১৪ জুন পর্যন্ত। এ সময় সব সরকারি অফিস বন্ধ থাকবে এবং ১৫ জুন (শনিবার) থেকে অফিস কার্যক্রম আবার শুরু হবে। 

আরবিএস
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে টানা সাতদিন পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। 
ভবিষ্যতে ব্যাংকিং খাতের জন্য আরও কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে। বুধবার (২১ জানুয়ারি) প্রধান উপদেষ্টার কাছে কমিশন রিপোর্ট দেবে। পরিস্থিতি বিবেচনা করে বেতন কাঠামোর সুপারিশ থাকছে। ফলে চাকুরিজীবীরা সন্তুষ্ট হবেন বলে মনে করেন অর্থ...
গেলো তিন বছর ধরে আলোচনায় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ৪৭০ কোটি ডলারের ঋণ। সফর, পর্যালোচনা,অনেক দেন দরবার শেষে আইএমএফের প্রতিশ্রুত এই ঋণের পাঁচটি কিস্তি ছাড় হয়েছে। যার পরিমাণ এখন পর্যন্ত ৩৬০...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর