সাভার ও আশুলিয়ায় ১৫ কিমি সড়কে যানবাহনের ধীরগতি

আপডেট : ০৪ জুন ২০২৫, ০৬:৪৬ পিএম

ঈদযাত্রায় সাভারের বিভিন্ন সড়কে যানবাহনের অতিরিক্ত চাপে প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে ধীরগতি দেখা দিয়েছে। পুলিশ বলছে, আজ থেকে শিল্পাঞ্চলের অধিকাংশ তৈরি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করায় সড়কে যানবাহনের চাপ বেড়েছে। তবে কোথাও যানজট নেই।  

বুধবার (৪ জুন) সরেজমিন, দুপুরের পর থেকে সাভারের ঢাকা-আরিচা ও আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের বিভিন্ন স্থানে যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে। 

ট্রাফিক ও হাইওয়ে পুলিশ জানিয়েছে, ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর থেকে হেমায়েতপুর পর্যন্ত সাভারমুখী লেনে ছয় কিলোমিটার ও একই সড়কের ব্যাংকটাউন থেকে গেন্ডা পর্যন্ত তিন কিলোমিটার জুড়ে যানবাহন গুলোকে ধীরগতিতে চলতে দেখা গেছে। এছাড়া নবীনগর-চন্দ্রা মহাসড়কের বলিভদ্র বাজার থেকে নবীনগর পর্যন্ত চার কিলোমিটার উভয় লেনে ও একই মহাসড়কের কবিরপুর থেকে জিরানি পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটারে যানবাহনে ধীরগতি লক্ষ্য করা গেছে। 

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মমিনুল ইসলাম ভুঁইয়া বলেন, মঙ্গলবার শিল্পাঞ্চলের অনেক কারখানাতে বেতন ও বোনাস পরিশোধ করা হয়েছে। বুধবার প্রায় ৬০ শতাংশ পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হবে। অবশিষ্ট কারখানা বৃহস্পতিবার ছুটি হয়ে যাবে। 

সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ছালেহ আহমেদ বলেন, শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানায় ছুটি ঘোষণা করায় সাভারে ঈদে ঘরমুখো মানুষের চাপ বাড়ায় সড়কে যানবাহনের সংখ্যাও বেড়েছে। ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইলসহ বেশ কিছু জায়গায় যানবাহনের ধীরগতি থাকলেও কোথাও যানজট নেই। 

ঢাকা জেলা উত্তর ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (টিআই) গোলাম সারোয়ার বলেন, ঈদযাত্রায় সাভারের সড়কে এখন পর্যন্ত কোনো প্রতিবন্ধকতা নেই, পরিস্থিতি ভালো আছে। তবে সড়কে যানবাহনের অতিরিক্ত চাপ থাকলেও কোথাও যানজট নেই৷ ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আমরা সড়কে কাজ করছি।

একাত্তর/এসি
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) ‘জুলাই পদযাত্রা’র সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক যুবলীগের সাবেক এক সাধারণ সম্পাদকসহ দুই নেতাকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। 
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা পরবর্তী সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 
পবিত্র ঈদুল আজহার আর মাত্র দুই দিন বাকি। প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে উত্তর ও দক্ষিণাঞ্চলের ২২ জেলার মানুষ এখন আপন নীড়ে ফিরছেন। ঈদকে কেন্দ্র করে যমুনা সেতু ও সংযোগ মহাসড়কে যানবাহনের...
ঢাকার আশুলিয়ায় মোটরসাইকেলে করে এসে আলাদা স্থানে দুই ভাইকে গুলি করে পালিয়েছে দুর্বৃত্ত। গুলিবিদ্ধ দুই ভাইকে উদ্ধার করে ঢাকা মেডিক্যার কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে। তাদের পায়ে এবং পিঠে...
পাবনার হিমাইতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মস্থানের বসতবাড়ি ও আশপাশের জমি নির্বিঘ্নে পরিচালনা নিশ্চিতের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে তথ্য গোপনের দায়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় টেকনাফ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাফর আহমেদকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে...
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে সাত বছর বয়সী এক কন্যাশিশুকে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত অপহরণ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে অপহরণের কাজে ব্যবহৃত একটি...
কীভাবে একটি বাংলাদেশি জাতির জন্ম হয়েছে, ইতিহাস পর্যালোচনা করলেই তা স্পষ্ট হয়ে ওঠে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, গোটা জাতি যখন রাজনৈতিক দিকনির্দেশনাহীন হয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর