ঝিনাইদহে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আযহা উদযাপন

আপডেট : ০৬ জুন ২০২৫, ১০:৫৩ এএম

সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রতিবারের মতো এবারও ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার কয়েকটি গ্রামে উদযাপিত হয়েছে ঈদুল আযহা।

শুক্রবার (৬ জুন) সকাল ৮টায় উপজেলা শহরের ফুটবল মাঠ এলাকায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। ঈদ জামায়াতের ইমামতি করেন মাওলানা রেজাউল ইসলাম।

আয়োজকরা জানান, সৌদি আরবের সঙ্গে মিলে রেখে তারা ২০০৩ সাল থেকে ঈদ জামাতের আয়োজন করে আসছেন। এবারও উপজেলার দখলপুর, নারায়নকান্দি, বৈঠাপাড়া, বোয়ালিয়া, চটকাবাড়ীয়া, পারফলসী, পায়রাডাঙ্গা, শৈলকূপার ভাটই বাজার এলাকার শতাধিক মুসল্লিরা এ ঈদের নামাজ আদায় করেন।

ঈদ জামায়াত কমিটির সদস্য শাখাওয়াত হোসেন  বলেন, আগে ঈদের নামাজের আয়োজন করতে হলে থানায় অনুমতি চেয়ে চিঠি দিতে হতো। এখন মোবাইলে জানিয়ে দিই। প্রথম প্রথম ঈদ জামাত করতে একটু ভীত ছিলাম। এখন আর সেই ভীতি নেই।

মুসল্লী আমজাদ আলী বলেন, গত ২২ বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে হরিণাকুন্ডুতে ঈদের জামাত করে আসছি। তখন শুধু হরিণাকুন্ডুতে ঈদের জামাত হতো। এখন পায়রাডাঙ্গা, নিত্যানন্দপুরসহ তিনটি জায়গায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

হরিণাকুন্ডু থানার ওসি আব্দুর রউফ খান বলেন, সৌদি আরবের সঙ্গে মিল রেখে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈদের নামাজ আদায় করেছেন মুসল্লিরা। হরিণাকুণ্ডু উপজেলার বেশ কয়েকটি গ্রামে প্রতি বছর সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপনের রেওয়াজ চালু রয়েছে।

একাত্তর/আরএ
সৌদি আরবের সাথে মিল রেখে শুক্রবার (২০ মার্চ) ভোলার পাঁচ উপজেলার ১৭টি গ্রামে ঈদুল ফিতর পালিত হবে। এসব এলাকার প্রায় ছয় হাজার পরিবার একদিন আগেই ঈদ উদযাপন করবে।
সৌদি আরবে চাঁদ দেখা যাওয়ায় আজ থেকে চাঁদপুরের হাজীগঞ্জ সাদ্রা দরবার শরীফসহ জেলার প্রায় অর্ধশত গ্রামে রোজা রাখা শুরু হয়েছে। 
মাদারীপুরে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে ঈদুল আযহা উদযাপন করেছেন ২৫ গ্রামের ৩০ হাজার মানুষ।
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফসহ জেলার প্রায় অর্ধশত গ্রামে আগামীকাল শুক্রবার (৬ জুন) পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে।
রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার চাঞ্চল্যকর মামলার যুক্তিতর্ক উপস্থাপন চলছে। বৃহস্পতিবার (৪ জুন) বেলা পৌনে ১২টায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে এই যুক্তিতর্ক...
হজযাত্রীদের লাগেজ কাটার ঘটনাটি বাংলাদেশ অংশে ঘটেনি বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ নিয়ে যে প্রচার...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।
ঈদের ছুটি শেষ হওয়ার পর বেশ কিছুদিন পেরিয়ে গেলেও রাজধানীতে কর্মমুখী মানুষের ফেরার ধারা এখনও অব্যাহত রয়েছে। নাড়ির টানে বাড়ি যাওয়া মানুষ চিরচেনা ব্যস্ত নগরজীবনে ফিরতে শুরু করায় ঢাকাও ধীরে ধীরে তার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর