যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডে আঘাত হেনেছে হেনরি, নিহত ২১

আপডেট : ২৩ আগস্ট ২০২১, ০১:২৫ পিএম

যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ড উপকূলে আঘাত হেনেছে হ্যারিকেন হেনরি। ঘূর্ণিঝড়টি প্রায় ৯৫ কিলোমিটার বেগে আঘাত হানে। গত রোববার দুপুরে রোড আইল্যান্ড উপকূলে আছড়ে পড়ে ক্যাটাগড়ি ১ মাত্রার ঘূর্ণিঝড় হেনরি। 

image


ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, স্থানীয় সময় প্রায় ১২ টার দিকে রোড আইল্যান্ড এলাকায় আঘাত হানে হেনরি।

সংস্থাটি জানায়, এই ঘূর্ণিঝড়ের কারণে প্রায় বারো হাজারেরও বেশি মানুষ এখন বিদ্যুৎ বিচ্ছিন্ন। ব্রিজ ও রাস্তা-ঘাটও ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এতে করে চরম ভোগান্তিতে পড়েছে এলাকার বাসিন্দারা। এছাড়াও, নিউইয়র্ক বিমানবন্দর থেকে শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে।

image


বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ঝড়ের কারণে বিদ্যুৎ সংযোগ বিঘ্নিত ও কিছু এলাকা প্লাবিত হতে পারে এমন আশঙ্কা আগেই থেকেই করা হয়েছিলো। এর মধ্যে কানিকটিকাট, মেইন, ম্যাসাচুসেটসসহ প্রায় সবাইকে সতর্কও করা হয়েছিলো। ইতোমধ্যে নিউইয়র্ক ও নিউ ইংল্যান্ডে বন্যার আশঙ্কায় সরিয়ে নেয়া হয়েছে উপকূলের বাসিন্দাদের।

এই ঘূর্ণিঝড়ের কারণে অঙ্গরাজ্য টেনেসিতে বন্যায় ২১ জনের মৃত্যুর খবরও পাওয়া গেছে। বন্যায় তলিয়ে গেছে বহু ঘরবাড়ি। আটকা পড়েছেন অনেকে। তাদের উদ্ধারে হেলিকপ্টার নিয়ে কাজ শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ। এদিকে, পশ্চিমের ওয়েভারলি শহরে এবং আশেপাশে প্রায় কয়েক ডজন মানুষ নিখোঁজ রয়েছে। 

image


প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, এই দুর্যোগে যেকোন সহায়তা দিতে প্রস্তুত আছেন কর্মকর্তারা। এছাড়াও, রোড আইল্যান্ড, কানেকটিকাট এবং নিউইয়র্ক রাজ্যের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে যা এই ঘূর্ণিঝড় হেনরিকে মোকাবিলা করতে পারবে।  

শক্তিশালী ঘূর্ণিঝড় ‘হেনরি’র কারণে গত শুক্রবারই সতর্কতা জারি করা হয়েছিলো। আটলান্টিকে সৃষ্ট এই ঝড় রবিবার (২২ আগস্ট) আঘাত হানতে পারে বলে আগেই জানিয়েছিলো মার্কিন যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগ।

এদিকে গত শনিবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির সেন্ট্রাল পার্কে অনুষ্ঠিত একটি কনসার্টও হঠাৎ করেই বন্ধ হয়ে যায় ঘূর্ণিঝড় হেনরির কারণে। 


একাত্তর/ এনএ

ভারতের রাজধানী নয়াদিল্লির একটি হোটেলে বুধবার এক ভয়াবহ ও বিধ্বংসী অগ্নিকাণ্ডে কমপক্ষে ২১ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই বিদেশি নাগরিক। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির রাজধানীতে ঘটে যাওয়া...
ভারতের নয়াদিল্লির মালভিয়া নগরের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই বিদেশি।
গত এপ্রিল মাসে কার্যকর হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতিকে এক ফুঁৎকারে উড়িয়ে দিয়ে মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ ঘনীভূত হয়েছে। গত মঙ্গলবার রাতে আমেরিকা এবং ইরান এক অলিখিত ও নজিরবিহীন মহাসংঘাতের...
ট্রাম্প প্রশাসন গতকাল মঙ্গলবার ৬০টি দেশ থেকে আমদানি করা পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ বা ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করেছে। 
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর