বিরামপুর সীমান্ত দিয়ে আরও ১৫ জনকে পুশইন করলো বিএসএফ

আপডেট : ১৩ জুন ২০২৫, ১২:৪১ পিএম

দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ আরও ১৫ জনকে ঠেলে বাংলাদেশে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার (১২ জুন) দিনগত রাত ২টার দিকে বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের অচিন্তপুর সীমান্ত দিয়ে তাদের ঠেলে পাঠানো হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন অচিন্তপুর সীমান্ত ফাঁড়ির ইনচার্জ কমান্ডার রফিকুল ইসলাম।

তিনি জানান, গভীর রাত আড়াইটার দিকে সীমান্ত ২৮৫ মেইন পিলার এলাকায় বিএসএফ সদস্যরা তাদের নিয়ন্ত্রণাধীন বিদ্যুতের আলো বন্ধ করে দেয়। ঘটনা দেখে তাৎক্ষণিক দায়িত্বরত বিজিবি সদস্যরা সেখানে ওত পেতে অবস্থান নেয়। পরে অন্ধকারে মধ্যে ভারত থেকে নারী, পুরুষ ও শিশুসহ ১৫ জনকে আসতে দেখেন তারা। 

এসময় তাদের আটক করে বিজিবির হেফাজতে রাখা হয়। তাদের মধ্যে তিন পুরুষ, তিন নারী এবং ৯ শিশু রয়েছেন।

আরবিএস
২০২৪ সালের ১৭ ডিসেম্বর। সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের তৎকালীন সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান সাংবাদিকদের জানান, সরকারি কর্মকর্তাদের স্যার ডাকার নিয়ম আর নেই। সরকারি কর্মকর্তাদের ভাই ও আপা ডাকা...
দীর্ঘ এক বছর পর কুড়িগ্রাম সীমান্ত দিয়ে পুশইন হওয়া চার ভারতীয় নাগরিককে ফিরিয়ে নিয়েছে দেশটির বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।
মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে ১০ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় গ্রামবাসীর বাধার মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর অবস্থান ও প্রতিরোধের মুখে প্রায় ছয় ঘণ্টা চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়ে তাদের আবার ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর