বায়ু দিবসেও ঢাকার বাতাস দূষণে শীর্ষে

আপডেট : ১৫ জুন ২০২৫, ১০:৫৪ এএম

১৫ জুন বিশ্ব বায়ু দিবস। সবে শেষ হলো ঈদের ছুটি। তাও বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ ঢাকার অবস্থান শীর্ষে। বাতাসের মানও বেশ অস্বাস্থ্যকর। 

রোববার (১৫ জুন) সকাল ৯টার দিকে দেখা যায়, বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় ফের শীর্ষস্থানগুলোতে জায়গা করে নিয়েছে ঢাকা। এ সময়ে ১৪২ একিউআই স্কোর নিয়ে বিশ্বের দ্বিতীয় দূষিত বাতাসের শহর ছিলো বাংলাদেশের রাজধানী, সংবেদনশীল গোষ্ঠীর জন্য যা অস্বাস্থ্যকর।

তথ্য অনুযায়ী, বায়ু মানের সূচক (একিউআই) স্কোর ০ থেকে ৫০ হলে তা ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোরকে ‘মাঝারি’ মানের বায়ু বলে গণ্য করা হয়। আর ১০১ থেকে ১৫০ স্কোরের বায়ু সংবেদনশীল গোষ্ঠী, যেমন শিশু, বয়স্ক ব্যক্তি ও শ্বাসকষ্টজনিত রোগীদের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।

বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করে এবং সব বয়সের মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, রোগাক্রান্ত ব্যক্তি, প্রবীণ এবং অন্তঃসত্ত্বা নারীদের জন্য এটি বিশেষভাবে বিপজ্জনক।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, বায়ুদূষণের কারণে প্রতিবছর বিশ্বে আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়। এসব মৃত্যুর প্রধান কারণ হলো স্ট্রোক, হৃদরোগ, দীর্ঘস্থায়ী শ্বাসকষ্ট (সিওপিডি), ফুসফুসের ক্যান্সার এবং শ্বাসযন্ত্রের তীব্র সংক্রমণ।

একাত্তর/আরএ
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিন সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার (১৪ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
ঈদুল ফিতরের সাতদিন ছুটি শেষে আগামীকাল থেকে আবার খুলছে সরকারি অফিস, ব্যাংক-বিমা প্রতিষ্ঠান।
আসন্ন পবিত্র ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে আগামী ১৮ মার্চ (বুধবার) সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এর ফলে এবারের ঈদে আগামী ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিনের ছুটি...
দেশের ক্রমবর্ধমান বায়ুদূষণ নিয়ন্ত্রণে এবার সাধারণ জনগণকে সরাসরি সম্পৃক্ত করার এক অভিনব উদ্যোগ নিয়েছে সরকার। এখন থেকে কোথাও বর্জ্য পোড়ানোর ছবি তুলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠালে নাগরিকদের জন্য থাকছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর