বর্জ্য পোড়ানোর ছবি পাঠালেই মিলবে পুরস্কার

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫, ০২:৫৫ পিএম

দেশের ক্রমবর্ধমান বায়ুদূষণ নিয়ন্ত্রণে এবার সাধারণ জনগণকে সরাসরি সম্পৃক্ত করার এক অভিনব উদ্যোগ নিয়েছে সরকার। এখন থেকে কোথাও বর্জ্য পোড়ানোর ছবি তুলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠালে নাগরিকদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কারের সুযোগ।

মঙ্গলবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেয়া হয়।

বর্তমানে বায়ুদূষণ বাংলাদেশের জনস্বাস্থ্যের জন্য চরম হুমকি হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে যানবাহন ও ইটভাটার ধোঁয়ার পাশাপাশি খোলা জায়গায় বর্জ্য পোড়ানো বায়ুর মান দ্রুত অবনতির অন্যতম প্রধান কারণ। এর ফলে শিশু ও বয়স্করা মারাত্মক শ্বাসকষ্টসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন। এই পরিস্থিতি মোকাবিলায় বর্জ্য পোড়ানোর উৎসগুলো দ্রুত চিহ্নিত করতে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে চায় সরকার।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা দীপংকর বর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের যে কোনো স্থানে বর্জ্য পোড়ানোর ঘটনা চোখে পড়লে তার ছবি তুলে সরাসরি ই-মেইলের মাধ্যমে সরকারকে জানানো যাবে।

ই-মেইল ঠিকানা: [email protected]

ছবির সঙ্গে অবশ্যই প্রেরকের নাম, মোবাইল নম্বর, ঘটনাস্থলের সঠিক ঠিকানা ও ঘটনার সময় উল্লেখ করতে হবে।

সরকার এই উদ্যোগকে উৎসাহব্যঞ্জক করতে প্রতি মাসে প্রাপ্ত ছবিগুলো থেকে সেরা ১০ ছবি নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে। যাচাই-বাছাই শেষে এই ১০ জনকে সরকারের পক্ষ থেকে যথাযথ পুরস্কার দেয়া হবে।

পরিবেশ মন্ত্রণালয় আশা করছে, এই উদ্যোগের ফলে একদিকে যেমন বায়ুদূষণের উৎসগুলো শনাক্ত করা সহজ হবে, অন্যদিকে নাগরিকদের মধ্যে পরিবেশ রক্ষায় দায়বদ্ধতা তৈরি হবে। বর্জ্য পোড়ানোর মতো ক্ষতিকর অভ্যাসগুলো নিয়ন্ত্রণে এটি কার্যকর পদক্ষেপ হিসেবে কাজ করবে বলে মনে করছে সংশ্লিষ্ট দপ্তর।

আরবিএস
জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচারকারীদের সম্পর্কে স্থানীয় প্রশাসনকে সঠিক তথ্য দিলে তথ্যদাতাকে সর্বোচ্চ এক লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার।
অস্ত্র উদ্ধারে সহায়তা করলে পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম ‘উইমেন ইন ডিপ্লোমেসি’ পুরস্কারে ভূষিত হয়েছেন। লন্ডনে কর্মরত নারী কূটনীতিকদের পেশাদারিত্ব ও বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এই সম্মাননা দেওয়া হয়।
বায়ুদূষণ রোধে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেয়া হচ্ছে উল্লেখ করে পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, এছাড়াও দূষণ রোধে পুরোনো মেয়াদোত্তীর্ণ...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর