ঈদের ছুটি বেড়ে সাত দিন, ১৮ মার্চও সাধারণ ছুটি ঘোষণা

আপডেট : ০৫ মার্চ ২০২৬, ১২:২৬ পিএম

আসন্ন পবিত্র ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে আগামী ১৮ মার্চ (বুধবার) সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এর ফলে এবারের ঈদে আগামী ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা।

বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী জানান, সাধারণত ঈদের ছুটি তিন দিন থাকলেও মানুষের ভোগান্তি কমাতে এবং ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে মাঝখানের ১৮ মার্চ তারিখটিকেও ছুটির অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে সরকারি ক্যালেন্ডার অনুযায়ী ১৭ মার্চ থেকে শুরু হওয়া ছুটি চলবে ২৩ মার্চ পর্যন্ত।

এক নজরে ঈদের সাত দিনের ছুটি:

  • ১৭ মার্চ: ছুটির শুরু
  • ১৮ মার্চ: নতুন ঘোষিত সাধারণ ছুটি (বুধবার)
  • ১৯ - ২৩ মার্চ: পূর্বনির্ধারিত ঈদের ছুটি ও সপ্তাহান্ত

টানা সাত দিনের ছুটি পাওয়ায় এবার নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের চাপ কিছুটা ভাগ হয়ে যাবে, যা মহাসড়ক ও রেলপথে ভিড় কমাতে সাহায্য করবে। শিগগিরই এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানা গেছে।

একাত্তর/এসি
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিন সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার (১৪ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
ঈদুল ফিতরের সাতদিন ছুটি শেষে আগামীকাল থেকে আবার খুলছে সরকারি অফিস, ব্যাংক-বিমা প্রতিষ্ঠান।
১৫ জুন বিশ্ব বায়ু দিবস। সবে শেষ হলো ঈদের ছুটি। তাও বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ ঢাকার অবস্থান শীর্ষে। বাতাসের মানও বেশ অস্বাস্থ্যকর। 
পবিত্র ঈদুল আজহার চার দিনের ছুটি ও সাপ্তাহিক ছুটি শেষে রোববার খুলছে ব্যাংক-বীমা, অফিস-আদালত ও শেয়ারবাজার।গত বৃহস্পতিবার সারা দেশে পালিত হয় মুসলমানদের অন্যতম বড় উৎসব ঈদুল আজহা। ঈদের ছুটি এক দিন...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর