স্বরূপে ফিরছে রাজধানী, যানজটের সম্ভাবনা

আপডেট : ১৫ জুন ২০২৫, ০১:২৭ পিএম

ঈদের ছুটি শেষে আবারো স্বরূপে ফিরছে রাজধানী। তবে রোববার (১৫ জুন) প্রথম কর্মদিবসে রাস্তায় ছিলো না চিরচেনা সেই যানজট।

ট্র্যাফিক পুলিশ বলছে, আগামী সপ্তাহ থেকে পুরো দমে চাপ পড়বে রাজধানীতে। অফিসগুলোতে এখনো শুরু হয়নি পূর্ণ ব্যস্ততা।

সরেজমিনে কর্মব্যস্ততে নগরীর প্রথম প্রহরে দেখা যায়, নির্মল জীবন কাটিয়ে ব্যস্ততার নগরীতে প্রথম কর্মদিবসেই মানুষকে পড়তে হচ্ছে বিড়ম্বনায়। শুরুর কর্ম দিবসে নগরীতে তেমন যানজট চোখে না পড়লেও অনেক রুটেই ছিলো ব্যস্ততা, আবার কিছু পরিবহনে স্বাচ্ছন্দ্যেই যাত্রা করেছে কর্মজীবী মানুষ।

তবে ব্যস্ততা শুরু হয়নি অফিসের কর্মযোগে। সকালে ব্যাংকপাড়া খ্যাত মতিঝিলের দিলকুশার ব্যাংকগুলোতে দেখা যায়নি তেমন ভিড়। অনেক উৎসব আমেজেই কাজ করে যাচ্ছেন ব্যাংকের কর্মীরা।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের দিলকুশা ব্রাঞ্চের ম্যানেজার মো. এনায়েত উল্লাহ জানান, এখনো চাপ কিছুটা কম। তবে দুই একদিনের মধ্যেই শুরু হয়ে যাবে ব্যাংকগুলোর পুরাদস্তুর ব্যস্ততা।

একাত্তর/আরএ
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
সরকার আন্তরিক হলে ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর