এনসিসি নিয়ে সিদ্ধান্তে আসতে চাই: আলী রীয়াজ

আপডেট : ১৮ জুন ২০২৫, ১২:৪৯ পিএম

প্রস্তাবিত জাতীয় সাংবিধানিক কাউন্সিল বা এনসিসি, রাষ্ট্রপতি নির্বাচন ও জেলা সমন্বয় কাউন্সিলের বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনে আলোচনা হবে বলে জানিয়েছেন সহ সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার তৃতীয় বৈঠক শুরুর আগের সূচনা বক্তব্যে বুধবার (১৮ জুন) তিনি এসব কথা বলেন।

জুলাই মাসের মধ্যে সব দলের ঐকমত্যের ভিত্তিতে জাতীয় সনদ করার আশাও করেন তিনি।

তিনি বলেন, আজ জেলা সমন্বয় কাউন্সিল নিয়ে আলোচনা করা হবে। সংবিধান সংস্কার কমিশনের প্রাথমিক পর্যায়ের যে আলোচনা আমরা করেছি, সেক্ষেত্রে কিছু বিকল্প প্রস্তাব এসেছে। আজকের আলোচনায় এ বিষয়ে বড় অগ্রগতি অর্জন করতে পারব। সবচেয়ে খুশি হবো, যদি আজ এনসিসি নিয়ে একটি সিদ্ধান্তে আসতে পারি আমরা। আর এটি আমাদের কাজের ক্ষেত্রে অনেক বেশি সাহায্য করবে।

তিনি আরো বলেন, সবচেয়ে জরুরি বিষয় হলো, সব বিষয়ে যেন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সবার সঙ্গে আলোচনা করে একটি জায়গায় আসতে পারি। আমাদের সময়স্বল্পতা আছে, জুলাইয়ের মধ্যেই একটি জাতীয় সনদ করতে হবে। এরপর তাতে সবার সই নিতে হবে।

বৈঠকে যোগ দিয়েছে জামায়াতে ইসলামী। দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের যোগ দিয়েছেন। বিএনপির পক্ষ থেকে স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ,  এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ ফ্যাসিবাদ বিরোধী ৩০টি রাজনৈতিক দল ঐকমত্য কমিশনের বৈঠকে যোগ দেয়।

একাত্তর/আরএ
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আলী রীয়াজ জানিয়েছেন, ভোটারদের ৬০ শতাংশের বেশি গণভোটে অংশ নিয়েছেন, যা সংসদ নির্বাচনের চেয়ে এক শতাংশ বেশি।
অন্তর্বর্তী সরকার নির্বাচিত সরকার নয়, তাই গণভোটের পক্ষে ‘হ্যাঁ’ ভোট প্রচার করতে পারবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আলী রীয়াজ।
গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের সামনে কোনও আইনগত বাধা নেই বলে সাফ জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং গণভোট বিষয়ক প্রচার কার্যক্রমের মূখ্য সমন্বয়ক প্রফেসর আলী রীয়াজ।
গণভোটে 'হ্যাঁ'র প্রচারণায় প্রজাতন্ত্রের কর্মচারীদের সামনে কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) অধ্যাপক আলী রীয়াজ।
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর