অন্তর্বর্তী সরকার নির্বাচিত নয়, তাই গণভোটের পক্ষে প্রচার করতে পারবে: আলী রীয়াজ

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৭ পিএম

অন্তর্বর্তী সরকার নির্বাচিত সরকার নয়, তাই গণভোটের পক্ষে ‘হ্যাঁ’ ভোট প্রচার করতে পারবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আলী রীয়াজ।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

আসন্ন গণভোটের প্রচার ও জাতীয় সংসদ নির্বাচনে ভোটার উদ্বুদ্ধকরণে ‘শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায়’ ড. আলী রীয়াজ বলেন, জুলাই সনদে এমন কিছু বলা হয়নি যেগুলোতে বাংলাদেশের নাগরিকদের অধিকার সংকুচিত করা হবে। জুলাই জাতীয় সনদ নাগরিক অধিকার প্রতিষ্ঠা করবে।

তিনি বলেন, রক্ত দিয়ে লেখা হয়েছে জুলাই জাতীয় সনদ। এই সনদে একব্যক্তির শাসন যেন আর ফিরে না আসে, সে বিষয় উল্লেখ করা হয়েছে।

প্রশ্নোত্তর পর্বে ড. আলী রীয়াজ বলেন, সময়ের কারণে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের সিদ্ধান্ত একসাথে নেয়া হয়েছে।

তিনি মন্তব্য করেন, ভিজিলেন্স থাকলে কোনো প্রতিষ্ঠান জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে কাজ করতে পারবে না।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারী।

একাত্তর/আরএ
বিগত অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
রাজনৈতিক স্বার্থে গণভোট ও জুলাই সনদকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এমন ব্যক্তিদের প্রশ্রয় না দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরের লক্ষ্যে জাতীয় সংসদে আজ আরও ২০টি বিল পাস হয়েছে। এরমধ্যে সকালের অধিবেশনে ১০টি বিল পাস হয়েছে।
অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে স্থায়ী আইনে রূপান্তরের প্রক্রিয়ায় জাতীয় সংসদে আজ শুক্রবার (১০ এপ্রিল) আরও ১০টি বিল পাস হয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর