শেরপুরে মিললো নিখোঁজ দুই শিশুর মরদেহ, পাওয়া যাচ্ছেনা পোশাক

আপডেট : ১৮ জুন ২০২৫, ০৭:০৫ পিএম

শেরপুরে নিখোঁজের ২০ ঘণ্টা পর একটি মৎস্য খামারের পুকুরে ভেসে থাকা অবস্থায় দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে শিশু দুটির গায়ের পোশাক এখনও পাওয়া যায়নি। 

বুধবার (১৮ জুন) সকালে জেলার শ্রীবরদী উপজেলার তাতিহাটি ইউনিয়নের বটতলা মৃধাবাড়ি এলাকার মোস্তফার প্রজেক্ট থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত দুই শিশুরা হলো- স্থানীয় রাজমিস্ত্রী মো. সেলিম মিয়ার মেয়ে সকাল আক্তার (৭) এবং ব্যাটারিচালিত অটোরিকশার চালক স্বপন মিয়ার মেয়ে স্বপ্না খাতুন (৬)। তারা দুই জনই স্থানীয় একটি নুরানি মাদ্রাসার শিক্ষার্থী ছিলো।

শিশুদের পরিবার জানায়, মঙ্গলবার দুপুর ১২টার পর থেকে শিশু দুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। পরে স্থানীয়ভাবে অনেক খোঁজ করে সোশ্যালে পোস্ট দিয়ে সন্ধান চাওয়া হয়। এছাড়াও সারারাত মাইকিং করা হয়। 

স্থানীয়রা জানান, সকালে ওই খামারে শিশুদের মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে এসে উদ্ধার করে।  

নিহত শিশু সকাল আক্তারের মামা সাগর মিয়া বলেন, সকালের আম্মা ওই এলাকায় ব্র্যাক সেন্টারে হস্তশিল্পের কাজ করে। সেই কারণে সে তার মায়ের কাছে যেতে পারে। সেই সময় গোসল করতে গিয়ে পানিতে ডুবে যেতে পারে।

শিশু স্বপ্নার বাবা স্বপন মিয়া বলেন, আমি গতকাল ঢাকায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। এমন সময় থেকে মেয়েকে খুঁজে পাচ্ছিলাম না। সকালে মেয়ের লাশ পেলাম।

শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার জাহিদ বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিশু দুটির গায়ের পোশাক পাওয়া যাচ্ছেনা। ঘটনাটিকে গুরুত্ব দিয়ে তদন্ত চলছে। পরবর্তী আইনি ব্যবস্থা চলমান। 

একাত্তর/এসি
বগুড়ায় ঈদের দিন ঘুরতে বেরিয়ে ত্রিমুখী মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
শেরপুরে ভাড়াটিয়া এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে বাড়ির মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে উত্তেজিত জনতা তাকে ধরে এনে পিটুনি দিয়ে পুলিশের সোপর্দ করে।
শেরপুরে দুই দিনের ব্যবধানে আলাদা স্থানে এক শিশু (১১) ও এক তরুণীকে (২০) ধর্ষণের অভিযোগে থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে। তবে ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক রয়েছেন। শুক্রবার (২২ মে) রাতে ও শনিবার...
শেরপুরে সিএনজি অটোরিকশা ও ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। 
রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার চাঞ্চল্যকর মামলার যুক্তিতর্ক উপস্থাপন চলছে। বৃহস্পতিবার (৪ জুন) বেলা পৌনে ১২টায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে এই যুক্তিতর্ক...
হজযাত্রীদের লাগেজ কাটার ঘটনাটি বাংলাদেশ অংশে ঘটেনি বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ নিয়ে যে প্রচার...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।
ঈদের ছুটি শেষ হওয়ার পর বেশ কিছুদিন পেরিয়ে গেলেও রাজধানীতে কর্মমুখী মানুষের ফেরার ধারা এখনও অব্যাহত রয়েছে। নাড়ির টানে বাড়ি যাওয়া মানুষ চিরচেনা ব্যস্ত নগরজীবনে ফিরতে শুরু করায় ঢাকাও ধীরে ধীরে তার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর