সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করছে সরকার: ফরিদা আখতার

আপডেট : ২১ জুন ২০২৫, ০৫:৪৮ পিএম

অন্তর্বর্তীকালীন সরকার একটি গ্রহণযোগ্য, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জনগণের পছন্দের প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের পরিবেশ তৈরি করতে চায় বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

তিনি বলেন, নির্বাচন কমিশনের কাঠামো সংস্কারসহ প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে যাতে নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

শনিবার (২১ জুন) বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে আয়োজিত ‘বার্ষিক গবেষণা অগ্রগতি (২০২৪-২৫) পর্যালোচনা ও গবেষণা পরিকল্পনা (২০২৫-২৬) প্রণয়ন’ শীর্ষক আঞ্চলিক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এসব কথা বলেন।

কর্মশালায় তিনি বলেন, বাংলাদেশের প্রাণিজ আমিষের প্রধান উৎস মাছ এবং এই খাতে নিরাপদ ও টেকসই উৎপাদনের জন্য গবেষণার গুরুত্ব অপরিসীম। মাছ বাঙালির সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এই সম্পদ রক্ষায় গবেষণালব্ধ প্রযুক্তি সহজবোধ্য ও মাঠপর্যায়ে সম্প্রসারণযোগ্য হওয়া দরকার। বিএফআরআই, মৎস্য অধিদপ্তর এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)-এই তিন প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

নিরাপদ মাছ উৎপাদনে ফিডের নিরাপত্তা ও হাওর অঞ্চলে ব্যবহৃত কীটনাশকের ক্ষতিকর প্রভাব তুলে ধরে তিনি জানান, কীটনাশক নিয়ন্ত্রণে জাতীয় থেকে স্থানীয় পর্যায়ে বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এর কার্যকর বাস্তবায়নের মাধ্যমে জলজ প্রাণীর নিরাপত্তা নিশ্চিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উপদেষ্টা বলেন, মাছের সংকট মোকাবেলায় আইইউসিএনের শ্রেণিকরণ অনুযায়ী বিলুপ্তপ্রায় ও বিপন্ন মাছ শনাক্ত করে সংরক্ষণের লক্ষ্যে বিএফআরআই কার্যকর ভূমিকা রাখতে পারে।

তিনি বিজ্ঞানীদের উদ্ভাবিত প্রযুক্তি জনগণের উপকারে লাগানোর আহ্বান জানিয়ে বলেন, বিজ্ঞানীদের গবেষণায় সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করবে সরকার।

কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে বাকৃবির মৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম সরদার বলেন, গবেষণার সুফল মাঠপর্যায়ে পৌঁছে দিতে কৃষি বিশ্ববিদ্যালয় ও বিএফআরআই’র ঘনিষ্ঠ সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিএফআরআই মহাপরিচালক ড. অনুরাধা ভদ্রের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তর ময়মনসিংহ বিভাগের পরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস। নৃপেন্দ্র নাথ বিশ্বাস বলেন, মৎস্য গবেষণার ফল বাস্তবায়নে মাঠ পর্যায়ের সক্রিয় অংশগ্রহণ জরুরি। মৎস্য অধিদপ্তর ও বিএফআরআই একই পরিবারের দুই সদস্য হিসেবে যৌথভাবে কাজ করলে খাতটি আরও সমৃদ্ধ হবে।

কর্মশালায় বিএফআরআই’র মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হারুন উর রশিদ স্বাদুপানির মাছ নিয়ে চলমান ও ভবিষ্যৎ গবেষণার পরিকল্পনা উপস্থাপন করেন। অনুষ্ঠানে বিভিন্ন জেলার বিজ্ঞানী, মৎস্য কর্মকর্তাসহ খামারিরা অংশগ্রহণ করেন। কর্মশালা শুরুর আগে উপদেষ্টাসহ অতিথিবৃন্দ বিএফআরআই’র গবেষণা কার্যক্রম পরিদর্শন করেন। সূত্র- বাসস। 

আরবিএস
বিগত অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরের লক্ষ্যে জাতীয় সংসদে আজ আরও ২০টি বিল পাস হয়েছে। এরমধ্যে সকালের অধিবেশনে ১০টি বিল পাস হয়েছে।
অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে স্থায়ী আইনে রূপান্তরের প্রক্রিয়ায় জাতীয় সংসদে আজ শুক্রবার (১০ এপ্রিল) আরও ১০টি বিল পাস হয়েছে।
জাতীয় সংসদে মোট ১২টি বিল পাস হয়েছে। এর মধ্যে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলো অবিকল রেখে ৯টি বিল পাস করা হয়। এছাড়া অধ্যাদেশ রহিত করে আরও দু'টি বিল পাস হয়েছে। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর