দশানীর রুদ্র রূপে বিলীনের পথে প্রাচীন এক গ্রাম

আপডেট : ২৩ আগস্ট ২০২১, ০৬:১১ পিএম

দশানী নদীর পানি বাড়ায় জামালপুর বকশীগঞ্জের কুশল নগরে শুরু হয়েছে ভাঙ্গন। এক মাসের ভাঙনে বসতবাড়ি, গাছপালা ও ফসলি জমি চলে গেছে নদীর পেটে। 

হুমকির মুখে পড়েছে কুশল নগর গ্রাম ও দুই পাড়ের বহু ফসলি জমি। ভাঙ্গন ঠেকাতে নিজেদের টাকা আর স্বেচ্ছাশ্রমে কাজ করলেও ভাঙন বাড়ছে প্রতিদিন। 

দশানী নদীর ভাঙ্গনে পাল্টে যাচ্ছে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কুশল নগর দক্ষিণপাড়া গ্রামের মানচিত্র। ভিটেমাটি সহায় সম্বল হারিয়ে অসহায় হয়ে পড়েছে তিন শতাধিক মানুষ। 

নদীর পেটে চলে যাচ্ছে অনেক আবাদি-অনাবাদি জমি। বিলীনের পথে দুইশ' বছরের পুরনো কুশলনগর দক্ষিণপাড়া। এরই মধ্যে হারিয়ে গেছে প্রায় দুই কিলোমিটার জমি।

এলাকাবাসী জানান, দশানী নদীর তীব্র ভাঙনে কিছু কিছু এলাকার সব কিছু নদীগর্ভে চলে যাচ্ছে। গ্রামের বেশিরভাগ এলাকা বর্তমানে বিলীন হয়ে গেছে।

আরও পড়ুন: মেজর সিনহা হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু

একমাসে প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে ভাঙন চলছে। এরই মধ্যে নদীতে পেটে চলে গেছে ফসলি জমিসহ অন্তত ১০টি বসতভিটা। হুমকির মুখে আছে আরও শতাধিক স্থাপনা।

নদী ভাঙন রোধে কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ এলাকাবাসীর। গ্রামের লোকজন ১০–১৫টি স্থানে বাঁশের বেড়া দিয়ে মাটি ফেলে ভাঙনরোধের চেষ্টা করছেন।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু সাইদ জানিয়েছেন, শিগগিরই কুশলনগর গ্রাম দেখতে যাবেন তিনি। নদী ভাঙন রোধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি।

বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের প্রাচীনতম গ্রাম কুশলনগর দক্ষিণপাড়া। এই গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে দশানী নদী। গ্রামটিতে প্রায় ৮-১০ হাজার লোকের বাস।


একাত্তর/এসজে 

চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
হবিগঞ্জে ‘আর্জেন্টিনা বনাম ব্রাজিলের’ প্রীতি ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী ও পুরুষসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।
ঈদের ছুটি শেষ হওয়ার পর বেশ কিছুদিন পেরিয়ে গেলেও রাজধানীতে কর্মমুখী মানুষের ফেরার ধারা এখনও অব্যাহত রয়েছে। নাড়ির টানে বাড়ি যাওয়া মানুষ চিরচেনা ব্যস্ত নগরজীবনে ফিরতে শুরু করায় ঢাকাও ধীরে ধীরে তার...
বিশ্বকাপের সোনালী ট্রফিটা ছুঁয়ে দেখার জন্য কতটা মরিয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, তা মাঠের খেলা শুরু হওয়ার আগেই স্পষ্ট হয়ে গেল। আমেরিকার বিলাসবহুল কোনো রিসোর্টে ফুটবলাররা যাতে প্রমোদ...
বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা শিবিরে মহাচিন্তার ভাঁজ! যুক্তরাষ্ট্রে দলটির প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন সেশনে বাকি সতীর্থদের সাথে নয়, বরং সম্পূর্ণ একা একা অনুশীলন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর