মেজর সিনহা হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু

আপডেট : ২৩ আগস্ট ২০২১, ১১:৩৯ পিএম

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। প্রথমদিনে ৫ জনের সাক্ষ্য গ্রহণের কথা থাকলেও সময় চেয়ে আসামী পক্ষের আবেদনের প্রেক্ষিতে শুধুমাত্র বাদীর সাক্ষ্য নিয়েছেন বিচারক। আর আসামিপক্ষ জেরার মুখোমুখি হয়েছেন মামলার বাদী। বাকিদের সাক্ষ্য নেয়ার কথা রয়েছে কাল। 

সোমবার (২৩ আগস্ট) সকালে আদালতে তোলা হয় অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার অভিযুক্ত প্রদীপ কুমার দাশসহ পনেরো জন আসামীকে।

দশটার কিছু সময় পর জেলা দায়রা জজ ইসমাইল হোসেনের আদালতে জবানবন্দি দেন মামলার বাদী শারমিন শাহরিয়ার ফেরদৌস। 

তার সাক্ষ্য গ্রহণ শেষ হলে বেলা তিনটা পর্যন্ত আসামিপক্ষের ৯ আইনজীবী ১২ জনের পক্ষে জেরা করেন বাদী সিনহার বোন শারমিন শাহরিয়ারকে। অভিযুক্ত টেকনাফের সাবেক ওসি প্রদীপ ও এসআই নন্দদুলালের পক্ষে মঙ্গলবার বাদীকে জেরার আবেদন করলে আদালত তা মন্জুর করে আদালতে কার্যক্রমে এক ঘণ্টার বিরতি দেন বিচারক।

আরও পড়ুন: একদিনে মৃত্যু আরো কমলেও, বেড়েছে শনাক্তের সংখ্যা

বাদী শারমিন শাহরিয়ার বলেন, আদালতের কাছে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবী করেছেন তিনি।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফরিদুল আলম জানান, মঙ্গলবার বাদীকে প্রদীপ, নন্দদুলালসহ তিনজন আসামীর আইনজীবীরা জেরা করবেন।

আদালতের প্রথম দিনের কার্যক্রম শেষ হয় বেলা সাড়ে চারটার দিকে।

উল্লেখ্য, ২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিনড্রাইভ সড়কের বাহারছড়া শামলাপুর এপিবিএন চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান।


একাত্তর/এসজে 
কানাডার সাস্কাচুয়ানে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩১ মে সন্ধ্যায় স্থানীয় মে-ফেয়ার ইউনাইটেড চার্চে এই...
দেশব্যপী উৎসাহ উদ্দীপনায় মার্কেন্টাইল ব্যাংক পিএলসির ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। 
দেশের অন্যতম জনপ্রিয় ইলেক্ট্রনিক্স পণ্য উৎপাদনকারী এবং বাজারজাতকারী শিল্প প্রতিষ্ঠান মিনিস্টার-মাইওয়ান গ্রুপের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। 
সদ্য শেষ হওয়া মে মাসে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ একাধিক লেনদেনের রেকর্ড গড়েছে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর