রাঙ্গাবালীতে ২৮ ঘণ্টা পর নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

আপডেট : ২৪ জুন ২০২৫, ০৭:০৩ পিএম

পটুয়াখালীতে ট্রলার বাঁধতে গিয়ে পা পিছলে নদীতে পড়ে নিখোঁজ হন এক জেলে। এর ২৮ ঘণ্টা পর স্থানীয়দের সহযোগিতায় তার মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (২৪ জুন) দুপুর সোয়া একটার দিকে জেলার রাঙ্গাবালী উপজেলার বুড়াগৌরাঙ্গ নদীর চরমোন্তাজ লঞ্চ ঘাটের ৫০০ গজ উত্তর দিক থেকে মরদেহটি উদ্ধার করে লঞ্চঘাটে আনা হয়।

ওই জেলের নাম আল-আমিন। তিনি জেলার গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের উত্তর চরবিশ্বাস গ্রামের বাসিন্দা। 

রাঙ্গাবালী নৌপুলিশ কেন্দ্রের ইনচার্জ শহীদুল ইসলাম জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।  

পটুয়াখালী নদী ফায়ার স্টেশনের ডুবুরি দলের নেতা মজিবুর রহমান বলেন, সোমবার দুপুর দুইটার পর থেকে টানা উদ্ধার অভিযানের পর মঙ্গলবার দুপুরে ভাসমান অবস্থায় নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি স্থানীয় নৌপুলিশের কাছে হস্তান্তর করে আমাদের কার্যাক্রম শেষ ঘোষণা করা হয়েছে। 

এর আগে সোমবার সকাল ৯টার দিকে সাগর থেকে মাছ ধরে ফেরার পর চরমোন্তাজ লঞ্চঘাটে ট্রলার বাঁধতে গিয়ে পন্টুনে পা পিছলে নদীতে পড়ে যান ৩৫ বছর বয়সী জেলে আল-আমিন। প্রত্যক্ষদর্শীরা জানান, পড়ে যাওয়ার সময় তার মাথায় আঘাত লাগে আল-আমিনের।

ঘটনার পর সহকর্মী জেলে এবং  নৌপুলিশ উদ্ধার অভিযান শুরু করে। পরে পটুয়াখালী থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও কোস্টগার্ড অভিযানে যোগ দেয়। দিনের আলো কমে আসায় সন্ধ্যায় অভিযান স্থগিত করা হয়। পরে মঙ্গলবার সকাল থেকে আবারও  শুরু হয় খোঁজ, উদ্ধার হয় নিখোঁজ জেলের মরদেহ।

একাত্তর/এসি
পটুয়াখালীর দশমিনা উপজেলার বাশবাড়িয়া ইউনিয়নের ‘বাঁশবাড়িয়া লঞ্চঘাট থেকে রকমান ব্যাপারী বাড়ি পর্যন্ত’ এক কিলোমিটার সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নথিপত্রে পিচঢালা পাকা)...
প্রায় দুই বছর পর পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দরের প্রথম টার্মিনালের ৬৫০ মিটার জেটিতে সরাসরি বার্থিং করেছে একটি বিদেশি পণ্যবাহী বড়ো জাহাজ। 
পটুয়াখালীর গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের গুয়াবাড়িয়া এবি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (লাইব্রেরিয়ান) রিনা পারভিনের বিরুদ্ধে বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত না থেকেও সরকারি...
পটুয়াখালীর বাউফল উপজেলায় বসতঘরের পেছনে সুকৌশলে গড়ে তোলা একটি গাঁজার বাগানে অভিযান চালিয়ে তিনটি তাজা গাঁজাগাছসহ ইউসুফ খান (৩৬) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার রাত পৌনে ৯টার দিকে উপজেলার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর