সাবেক সিইসি হাবিবুল আউয়াল গ্রেপ্তার

আপডেট : ২৫ জুন ২০২৫, ০৪:০৮ পিএম

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (২৫ জুন) দুপুরে রাজধানীর মগবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বারবার অবস্থান পরিবর্তন করায় সাবেক এই সিইসিকে গ্রেপ্তারে বেগ পেতে হচ্ছিলো বলে জানিয়েছে ডিবি। 

এর আগে গত রোববার (২২ জুন) সকালে শেরেবাংলা নগর থানায় দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনের কাজী রকিব উদ্দীন আহমদ, কে এম নূরুল হুদা ও কাজী হাবিবুল আউয়াল কমিশনের বিরুদ্ধে মামলা করে বিএনপি। এতে তিন সাবেক প্রধান নির্বাচন কমিশনারসহ ২৪ জনকে আসামি করা হয়েছে।

এই মামলায় একইদিন সন্ধ্যায় রাজধানীর উত্তরা থেকে সাবেক সিইসি নুরুল হুদাকে গ্রেপ্তার করে পুলিশ। এবার একই মামলায় হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার দেখানো হয়েছে। 

২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কাজী হাবিবুল আউয়াল প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। অন্যদিকে কমিশনার ছিলেন মো. আলমগীর, আনিছুর রহমান, বেগম রাশিদা সুলতানা ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান।

এ নির্বাচনে ব্যাপক কারচুপির মাধ্যমে অধিক ভোট পড়ার হার দেখানোর অভিযোগ ওঠে। 

আরবিএস
জাতীয় এবং স্থানীয় নির্বাচনের প্রেক্ষাপট এক না হলেও আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বিগত জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় নির্বাচন কমিশন (ইসি)। ভোটকেন্দ্র স্থাপন থেকে শুরু করে নির্বাচনের...
দেশে এর আগে যে দুটি গণভোট হয়েছিলো তা আইনের মাধ্যমেই হয়েছিলো উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, এবারের গণভোট কীভাবে হবে তা নিয়ে আইন জারির পর সিদ্ধান্ত নেওয়া হবে।
বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের (বিইসিওএ) আহবায়ক মোহাম্মদ মনির হোসেন বলেছেন, আমরা চাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় রিটার্নিং অফিসারের দায়িত্ব আমদের দেওয়া হোক। আশা করি নির্বাচন...
জাতীয় নাগরিক পার্টির সংক্ষিপ্ত নাম 'এনসিপি' নিয়ে নির্বাচন কমিশনে (ইসি) আপত্তি জানিয়েছে বাংলাদেশ সিটিজেন পার্টি (বিসিপি)।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর