জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানকে অপসারণসহ একাধিক দাবিতে আজও কলম বিরতি পালন করছেন এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা।
বুধবার (২৫ জুন) দুপুর বারোটা থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে অংশ নেন আন্দোলনকারীরা। যা চলবে বিকেলে ৫টা পর্যন্ত।
তবে আন্তর্জাতিক যাত্রীসেবা ও রপ্তানি কার্যক্রম এই কলম বিরতির আওতামুক্ত আছে।
এনবিআর চেয়ারম্যানের অপসারণ, নিপীড়নমূলক বদলি আদেশ বাতিলসহ কয়েকটি দাবিতে গত শনিবার থেকে আবারও আন্দোলনে নামে রাজস্ব কর্মকর্তা-কর্মচারীদের প্ল্যাটফর্ম ‘জাতীয় রাজস্ব ঐক্য পরিষদ’।
কর্মকর্তাদের অভিযোগ, সংস্কারের যথাযথ উদ্যোগ না নিয়ে এনবিআর চেয়ারম্যান কর্মকর্তাদের ওপর দমন-পীড়ন চালাচ্ছেন। অর্থ মন্ত্রণালয় প্রতিশ্রুতি দিলেও এনবিআর চেয়ারম্যান সংস্কার ভিন্নখাতে পরিচালিত করছেন বলেও অভিযোগ করেন তারা।
আগামী ২৭ তারিখের মধ্যে দাবি পূরণ না হলে ২৮ তারিখ থেকে লাগাতার কমপ্লিট শাটডাউন পালনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।
রাজনৈতিক দলগুলোকে ছাড় দেয়ার আহ্বান ড. আলী রীয়াজের
পুলিশ ক্ষমতার কেন্দ্র হতে চায় না: আইজিপি