এনটিআরসিএ কার্যালয় ঘেরাও সনদ প্রত্যাশীদের

আপডেট : ২৯ জুন ২০২৫, ১২:০৫ পিএম

১৮তম শিক্ষক নিবন্ধন মৌখিক পরীক্ষায় অনিয়ম ও বৈষম্যের প্রতিবাদ এবং চূড়ান্ত ফলাফল পুনঃনিরীক্ষণ ও সনদ দেয়ার দাবিতে রাজধানীর ইস্কাটন গার্ডেনে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কার্যালয় ঘেরাও করেছেন সনদ প্রত্যাশীরা।

রোববার (২৯ জুন) সকালে এনটিআরসিএ ভবন ঘেরাও করেন তারা।  

আন্দোলনকারীদের দাবি, কর্মকর্তাদের দুর্নীতির কারণে প্রিলি ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও মৌখিক পরীক্ষার তাদের ফেল করিয়ে দেয়া হয়েছে। 

তারা বলছেন, ইচ্ছে করে সার্কুলারের দুই বছর পর ফলাফল ঘোষণা করায় অনেকের চাকরির বয়স শেষ হয়ে গেছে, আন্দোলনকারীদের অভিযোগ কোনো কোনো পরীক্ষার্থী ৪০ নম্বর পেয়ে পাশ করলেও অনেককে আবার ফেল করানো হয়েছে। এই পরীক্ষায় এত বেশি দুর্নীতি হয়েছে যেখানে কোনো কোনো বোর্ডে ৩০ জনের মধ্যে ২৯ জনকেই ইচ্ছে করে ফেল করানো হয়েছে। 

দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সনদ প্রত্যাশীরা। 

বিগত ১৫ দিন ধরে এই আন্দোলন চলছে। এরমধ্যে পুলিশি হামলার ঘটনাও ঘটেছে। এসবের সুষ্ঠু তদন্ত করে বিচারেরও দাবি জানান তারা।

আরবিএস
যুক্তরাষ্ট্র ইসরাইলকে অস্ত্র দেয়া বন্ধ করলেই গাজায় গণহত্যা থামবে। পরাজিত হবে ইসরাইল। ফিলিস্তিনের নিপীড়িত মানুষ পাবে একটি স্বাধীন ভূখণ্ড।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর