গোডাউনের তালা ভাঙাতেই খুন হয় সোহাগ!

আপডেট : ১২ জুলাই ২০২৫, ০৫:৫৭ পিএম

সোহাগের ভাঙারির গোডাউনে তালা মারাকে কেন্দ্র করেই পুরান ঢাকার মিটফোর্ডের সামনে ঘটে নৃশংস ঘটনা। পুলিশ চাঁদাবাজির আলামত না পেলেও সোহাগের ঘনিষ্ঠরা বলছেন, ঘটনার দুইদিন আগেও মাসে দুই লাখ টাকা ও ব্যবসার পার্টনারশিপ দাবি করেছিলো মামলার দুই নম্বর আসামি টিটু। সোহাগ রাজি না হওয়ার এলাকা ছাড়া করার হুমকি দেয় আসামিরা।

গত ৭ জুলাইয়ের ঘটনা; স্লোগান দিতে দিতে চাঁদার দাবিতে সোহাগের দোকানে প্রবেশ করে সারোয়ার হোসেন টিটুর নেতৃত্বে তার অনুসারীরা। এ সময় ভয়ে সিঁড়ির ওপরের দিকে দৌড়ে পালায় দোকানের কর্মচারীরা। তবে সোহাগ ছিলো দোকানেই।

প্রায় ১০ মিনিট সোহাগের সঙ্গে টাকা-পয়সা নিয়ে বিতণ্ডায় জড়ায় টিটু। মাসে দুই লাখ টাকা ও ব্যবসার পার্টনারশিপের দাবি করলে সোহাগ দোকান থেকে বের হয়ে যায়। এরপরই দোকানের গোডাউনে তালা মারতে দেখা যায় টিটুকে।

এর দুইদিন পর ৯ জুলাই নিজ দোকানের তালা ভেঙে ব্যবসা শুরু করে সোহাগ। তখনই ঘটে সেই নৃশংস ঘটনা। কার অনুমতিতে তালা ভাঙা হয়েছে তা থেকেই ঘটনার শুরু, পরের ঘটনাতো পুরা দেশকে কাঁপিয়ে দিয়েছে!

তবে প্রাথমিক তদন্ত শেষে পুলিশ বলছে, চাঁদাবাজি নয় ব্যবসায়ীক দ্বন্দ্ব থেকেই ঘটনার সূত্রপাত।

ডিএমপি লালবাগ বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ জসীম উদ্দিন জানান, মামলায় এজাহারনামীয় ১৯ আসামির মধ্যে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে পাঁচ জনকে, এক নম্বর আসামিকে গ্রেপ্তার করা গেলেও এখনো খোঁজ মেলেনি ঘটনার মূল হোতা টিটুর।

পুলিশ ও র‍্যাব জানিয়েছে, ঘটনাটি বুধবারের (৯ জুলাই) এবং এ ঘটনায় মামলাও হয়েছে বৃহস্পতিবার। কিন্তু এর বীভৎসতার দিকটি সামনে আসে শুক্রবার একটি ভিডিও ফুটেজ সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার মধ্য দিয়ে।

সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের (যেটি মিটফোর্ড হাসপাতাল নামেও পরিচিত) একটি গেটের সামনে ব্যস্ত সড়কে প্রকাশ্যে সংঘটিত ঘটনায় যারা জড়িত ছিলেন তারা বিএনপির সহযোগী সংগঠন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সঙ্গে স্থানীয়ভাবে জড়িত বলে অভিযোগ ওঠে।

এরপর সংগঠন তিনটি থেকে পাঁচ জনকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

ঘটনার যে ভিডিও ফুটেজ সামাজিক মাধ্যমে আছে তাতে দেখা যায়, পিটিয়ে আঘাতের পর ওই ব্যক্তির বিবস্ত্র শরীরে পাথরখণ্ড দিয়ে আঘাত করা হচ্ছে। এক পর্যায়ে অন্তত দুই জনকে ওই ব্যক্তির শরীরের ওপর উঠে লাফাতে গেছে ভিডিও ফুটেজে।

নিহত ব্যক্তির বোন মামলার এজাহারে জানিয়েছেন, তার ভাই ঢাকার রজনী বোস লেন এলাকায় অনেক দিন ধরেই ভাঙারি পণ্যের ব্যবসা করতেন। তার সঙ্গে ব্যবসায়িকসহ বিভিন্ন বিষয় নিয়ে মামলার আসামিদের বিরোধ চলছিলো।

আসামিরা ওই ব্যক্তির ব্যবসা প্রতিষ্ঠানের গুদামে তালা দেওয়া ছাড়াও তাকে এলাকাছাড়া করতে বিভিন্ন সময় হুমকি ও ভয়ভীতি দেখিয়ে আসছিলো বলেও এজাহারে বলা হয়েছে।

একাত্তর/আরএ
কোরবানির ঈদকে সামনে রেখে পশুবাহী ট্রাকে বা সড়কে কোনো ধরনের চাঁদাবাজি বরদাশত করা হবে না বলে জানিয়েছেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। 
রাজধানীর শ্যামলীতে সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে (সিকেডি) চাঁদা দাবির ঘটনায় করা মামলায় প্রধান আসামি মঈন উদ্দিন মঈনসহ সাতজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
রাজধানীর শ্যামলীতে সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে (সিকেডিইউ) চাঁদা দাবির ঘটনায় করা মামলায় প্রধান আসামি মঈন উদ্দিন মঈনসহ তিনজনের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।
রাজধানীর শ্যামলীতে সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে (সিকেডিইউ) চাঁদাবাজির মামলার প্রধান অভিযুক্ত মঈনসহ সাতজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর