চলতি সপ্তাহেই বড় অগ্রগতি চায় ঐকমত্য কমিশন: আলী রীয়াজ

আপডেট : ১৩ জুলাই ২০২৫, ১২:১৫ পিএম

রাজনৈতিক অচলাবস্থার সমাধানে আলোচনার গতি বাড়াতে চায় জাতীয় ঐকমত্য কমিশন। ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে চলমান সংলাপে গতি আনার তাগিদ দিয়েছেন কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ। তিনি জানিয়েছেন, চলতি সপ্তাহেই বড় ধরনের অগ্রগতি আনতে চায় কমিশন।

রোববার (১৩ জুলাই) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার ১২তম দিনের আলোচনার শুরুতে দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় আলী রীয়াজ বলেন, আমরা সর্বোচ্চ ৩১ জুলাই পর্যন্ত সময় নিতে পারি। এর বেশি সময় নেয়া সম্ভব নয়। চলতি সপ্তাহে তিন দিন আলোচনা হবে। এই তিন দিনে আমরা বেশকিছু বিষয়ে ঐকমত্যে পৌঁছতে চাই।

তিনি বলেন, আমাদের লক্ষ্য যেকোনোভাবেই হোক জুলাইয়ের মধ্য সনদ ঘোষণা করা। বিভিন্ন কারণে দেরি হচ্ছে, তা আমরা চাই না। যেসব বিষয়ে দ্বিমত আছে, সেসব বিষয়ে কাছাকাছি আছি আমরা আলোচনায়। সেসব বিষয়েও দ্রুত ঐকমত্যে পৌঁছতে হবে।

তিনি জানান, আজ আমরা তত্ত্বাবধায়ক সরকার ও প্রধান উপদেষ্টা নিয়োগের বিষয়ে কথা বলতে চাই। জরুরি অবস্থা ঘোষণা আর প্রধান নির্বাচন কমিশনার নিয়োগের বিষয়ে একটা সিদ্ধান্তে আসতে চাই।

একাত্তর/আরএ
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আলী রীয়াজ জানিয়েছেন, ভোটারদের ৬০ শতাংশের বেশি গণভোটে অংশ নিয়েছেন, যা সংসদ নির্বাচনের চেয়ে এক শতাংশ বেশি।
অন্তর্বর্তী সরকার নির্বাচিত সরকার নয়, তাই গণভোটের পক্ষে ‘হ্যাঁ’ ভোট প্রচার করতে পারবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আলী রীয়াজ।
গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের সামনে কোনও আইনগত বাধা নেই বলে সাফ জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং গণভোট বিষয়ক প্রচার কার্যক্রমের মূখ্য সমন্বয়ক প্রফেসর আলী রীয়াজ।
গণভোটে 'হ্যাঁ'র প্রচারণায় প্রজাতন্ত্রের কর্মচারীদের সামনে কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) অধ্যাপক আলী রীয়াজ।
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের সেই মহাকাব্যিক লড়াইয়ে অতিরিক্ত সময়ের দ্বিতীয় অর্ধে ১০ জনের দল নিয়ে শেষ পর্যন্ত ভেঙে পড়েছিল আর্জেন্টিনার প্রতিরোধ। ১০৬ মিনিটে ফেরান তোরেসের এক নিখুঁত লক্ষ্যভেদে ২০২৬...
গণতন্ত্র রক্ষায় এবং জুলাই সনদকে বাস্তবরূপ দিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐক্য থাকা জরুরি বলে মনে করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
স্পেনের কাছে অতিরিক্ত সময়ের লড়াইয়ে ১-০ গোলে বিশ্বমঞ্চের শিরোপা হারানোর পর মেটলাইফ স্টেডিয়ামের ঘাসে বসে লিওনেল মেসির সেই অঝোর ধারায় কান্না, পুরো আর্জেন্টিনার হৃদয়কে দুমড়ে-মুচড়ে দিয়েছে। তবে, হারের এই...
মেটলাইফ স্টেডিয়ামের ১০৬ মিনিটে ফেরান তোরেসের সেই গোল যখন স্পেনকে ইতিহাসের দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি এনে দিল, ঠিক সেই মুহূর্তে মাঠের লড়াই গড়াচ্ছিল কুৎসিত এক রণক্ষেত্রে! ফাইনালের শেষ বাঁশি বাজার পর যখন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর