সাত বছরের শিশুকে হত্যা ও বস্তাবন্দী করে পালালেন সৎ মা

আপডেট : ১৪ জুলাই ২০২৫, ১২:১৭ পিএম

সিরাজগঞ্জে সাত বছর বয়সী এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে সৎ মায়ের বিরুদ্ধে। পুলিশ একটি বালতির ভেতর থেকে বস্তাবন্দী অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করেছে।

রোববার (১৩ জুলাই) রাতে জেলার কামারখন্দ উপজেলার কুটিরচর গ্রাম থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়দের ভাষ্য, ঘটনাটি দুপুরে ঘটে। তবে জানাজানি হয় রাতে।

নিহত শিশুটির নাম মোছা. হাজেরা খাতুন। কুটিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী হাজেরা মাদ্রাসা শিক্ষক মো. হারুন অর রশীদের মেয়ে।

স্থানীয়রা জানান, শিশুটির বাবা পাবনায় একটি মাদ্রাসায় কর্মরত। প্রায় ১০ বছর আগে হাজেরার মা তাদের ছেড়ে চলে যান। এরপর হাজেরা কিছুদিন মায়ের কাছে ছিলো। তারপর বাবার কাছে চলে আসে। পরে হারুন মোছা. রুবি খাতুন নামে এক নারীকে দ্বিতীয় বিয়ে করেন। এই পক্ষে তার আরও দুটি যমজ শিশু রয়েছে। 

তারা জানান, প্রতিদিনের মতো হাজেরা স্কুল শেষে বাড়িতে ফিরে আসে এবং সরাসরি তার সৎ মায়ের কাছে যায়। এরপর থেকেই তাকে আর দেখা যায়নি। সৎ মা হাজেরাকে হত্যা করে ঘরে তালা মেরে পালিয়ে যায়। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো খোঁজ না পাওয়ায় সন্দেহ হয়। পরে ঘরের ভেতরে খোঁজ নিয়ে একটি বস্তার মধ্যে বালতির ভেতরে হাজেরার মরদেহ পাওয়া যায়।

শিশুটির ফুপু মোছা. হাসি খাতুন বলেন, জানি না এই নিষ্পাপ শিশুটি কী চেয়েছিল, যার জন্য তাকে খুন করতে হলো। অসুবিধা হচ্ছে জানালে তাকে মাদ্রাসায় দিয়ে দিতাম। আমরা এই হত্যার বিচার চাই।

দাদী মনোয়ারা খাতুনের দাবি, হত্যার বিচার চাই। এই অপরাধ মাফ করা যায় না। 

সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (কামারখন্দ সার্কেল) মো. রবিউল ইসলাম বলেন, আমরা শিশুটির মরদেহ বস্তাবন্দী অবস্থায় একটি বালতির মধ্যে পেয়েছি। স্থানীয়রা কেউ বলছেন বালিশ চাপা আবার কেউ বলছে গলাটিপে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক করা জানা যাবে। 

একাত্তর/এসি
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় স্বর্ণের কলসি ও পুতুল পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে নাসিমা আক্তার (৩৬) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করেছেন স্থানীয় এক কথিত তান্ত্রিক (কবিরাজ)। জনমানবহীন স্থান...
লালমনিরহাটের সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৬০ বছর বয়সী এক ভ্যানচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
কখনও নিজেকে ৪০০ বছর বয়সী ‘জিনের বাদশা’ হিসেবে পরিচয় দিতেন, আবার কখনও অনলাইন অ্যাপসে বিনিয়োগ করে মোটা লাভের প্রলোভন দেখাতেন।
মানিকগঞ্জের পারিবারিক ও জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাবি ও দেড় বছর বয়সী ভাতিজাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় বাধা দিতে গিয়ে গুরুতর জখম হয়েছেন...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর