সাত বছরের শিশুকে ষাটোর্ধ্ব ব্যক্তির ধর্ষণ, গ্রেপ্তার

আপডেট : ০২ জুন ২০২৬, ০৮:১৯ পিএম

লালমনিরহাটের সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৬০ বছর বয়সী এক ভ্যানচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ জুন) ভোরে জেলার হাতীবান্ধা উপজেলার বড়খাতা আদর্শ গ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এর চার দিন আগে এই ধর্ষণের ঘটনা ঘটে।

গ্রেপ্তার ব্যক্তির নাম আবু তালেব (৬০)। পেশায় ভ্যানচালক তালেব উপজেলার বড়খাতা দোলাপাড়া গ্রামের বাসিন্দা। 

এ ঘটনায় শিশুটির দাদা বাদি হয়ে হাতীবান্ধা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।

স্থানীয়রা জানান, গত শুক্রবার (২৯ মে) সন্ধ্যার পর বড়খাতা বাজার থেকে ওই শিশুটিকে নিজের ভ্যানে তুলে নেন আবু তালেব। পরে বাজারের অদূরে একটি টিনের চালায় নিয়ে শিশুটিকে ধর্ষণ করেন তিনি। ঘটনার পর শিশুটি বাড়িতে এসে অসুস্থ হয়ে পড়লে পুরো বিষয়টি পরিবারকে জানায়।

পরিবারের লোকজন প্রথমে তাকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসা শেষে শিশুটির দাদা বাদি হয়ে হাতীবান্ধা থানায় লিখিত অভিযোগ দেন।

হাতীবান্ধা থানার পরিদর্শক (তদন্ত) মোশাররফ হোসেন বলেন, শিশু ধর্ষণের অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ তদন্তে নামে। এরপর অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। আসামিকে ইতিমধ্যে আদালতে পাঠানো হয়েছে।

একাত্তর/এসি
ঢাকার আশুলিয়া থেকে অপহৃত দুই বছরের একটি শিশুকে টাঙ্গাইলের ঘাটাইল এলাকা থেকে জীবিত উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বেলী বেগম (৩৫) নামের এক নারীকে...
সুনামগঞ্জের জগন্নাথপুরে আলোচিত শাহনাজ পারভীন জোৎস্না হত্যা মামলায় প্রধান আসামি জিতেশ চন্দ্র গোপকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া সপ্তম শ্রেণির ছাত্রী জান্নাতুল তাজমিনকে (১৩) ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ভাড়া করা সিএনজিচালিত অটোরিকশায় বাসায় ফেরার পথে চালকের নির্মমতার শিকার হয় ওই...
কুমিল্লায় ফসলি জমি থেকে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় মরদেহের পাশ থেকে সিএনজিচালিত একটি অটোরিকশা জব্দ করা হয়েছে।
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর