ইউক্রেন নিয়ে তলানিতে পুতিন-ট্রাম্পের ‘মধুর’ সম্পর্ক

আপডেট : ১৪ জুলাই ২০২৫, ০৬:২১ পিএম

চূড়ান্ত টানাপোড়নের মধ্য দিয়ে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সম্পর্ক। দীর্ঘদিন পুতিনের প্রশংসা করলেও ট্রাম্প এখন তাকে দায়ী করছেন ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত করার জন্য। এদিকে গত সপ্তাহে যুক্তরাষ্ট্র  ইউক্রেনে অস্ত্র সরবরাহ বন্ধ করে দিলেও রবিবার থেকে আবারো সামরিক সহায়তা শুরু করেছে তারা।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে নির্বাচনী প্রচারণার সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি দায়িত্ব গ্রহণের ২৪ ঘণ্টার মধ্যেই ইউক্রেন যুদ্ধ শেষ করবেন। কিন্তু চার মাসের বেশি সময় পেরিয়ে গেলেও যুদ্ধবিরতির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। 

সম্প্রতি আসিয়ান সম্মেলনে ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বৈঠক করেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে। কিন্তু বৈঠকের পর রুবিও জানান, যুদ্ধ বন্ধে রাশিয়ার আচরণে হতাশ ও বিরক্ত মার্কিন প্রেসিডেন্ট।

আর ট্রাম্পের এই মনোভাব পরিবর্তন  ইউক্রেনের জন্য আশীর্বাদ বয়ে আনে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র  ইউক্রেনে গুরুত্বপূর্ণ অস্ত্র সরবরাহ বন্ধ করে দেয়। কিন্তু রবিবার থেকে  যুক্তরাষ্ট্র আবারো সামরিক সহায়তা শুরু করেছে তাদের। যদিও এই অস্ত্র ন্যাটোর মাধ্যমে ইউক্রেনকে সরবরাহ করা হবে বলে জানিয়েছেন ট্রাম্প।

তবে ট্রাম্পের আচরণ বরাবরই লেনদেনভিত্তিক, তাই প্রশ্ন উঠছে পুতিনের বিরুদ্ধে তার এই অবস্থান কতটা স্থায়ী থাকবে? অতীতে একাধিকবার তিনি রাশিয়ার বিরুদ্ধে কথা বললেও পরে সুর নরম করেছেন। কিন্তু এবার পুতিন ট্রাম্পের কাছ থেকে পাওয়া শান্তিচুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান করায় ট্রাম্প দেরিতে হলেও বুঝতে পেরেছেন পুতিন আসলে শান্তি চান না।

ট্রাম্প ও পুতিনের মাঝে উত্তেজনা বাড়লে বড় ধরনের কূটনৈতিক সংঘর্ষের সম্ভাবনাও তৈরি হতে পারে। দু’জনই নিজেদের শক্তি ও মর্যাদা রক্ষার জন্য কঠিন অবস্থান নিতে পারেন।

গত ফেব্রুয়ারি থেকে রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে আলাদা আলোচনা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র। সবশেষ মে মাসে ইস্তাম্বুলে প্রথমবারের মতো দুই দেশের মধ্যে সরাসরি আলোচনার আয়োজন করে ওয়াশিংটন।

 

এআরএস
রাশিয়ার সঙ্গে চার বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ শেষ করতে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘দৃঢ়সংকল্প’ চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস তথা চার জুলাইয়ের ছুটির...
কাতারের রাজপরিবারের কাছ থেকে ‘উপহার’ হিসেবে পাওয়া এবং পরে মার্কিন জনগণের টাকায় খোলনলচে বদলে ফেলা ‘এয়ার ফোর্স ওয়ান’ উড়োজাহাজে অবশেষে প্রথমবার রাজকীয় উড়াল দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...
যুক্তরাষ্ট্রের সরকারি ক্ষমতার মূল কেন্দ্রগুলোতে প্রেসিডেন্টের নিয়ন্ত্রণ আরও জোরদার করার জন্য কয়েক দশক ধরে চলা রক্ষণশীল আইনি প্রচেষ্টার বড়ো জয় হয়েছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে...
এক সময়ের ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কে এবার চরম ধস নেমেছে। একটি ইতালীয় টেলিভিশন চ্যানেলকে দেওয়া...
নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় ট্রফিটি উঁচিয়ে ধরার ২৪ ঘণ্টাও পার হয়নি, এর মধ্যেই বিজয়ী বীরের বেশে স্পেনের মাটিতে পা রেখেছে লাল-হলুদ ব্রিগেড! পরিষ্কার নীল আকাশের নিচে...
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের সেই মহাকাব্যিক লড়াইয়ে অতিরিক্ত সময়ের দ্বিতীয় অর্ধে ১০ জনের দল নিয়ে শেষ পর্যন্ত ভেঙে পড়েছিল আর্জেন্টিনার প্রতিরোধ। ১০৬ মিনিটে ফেরান তোরেসের এক নিখুঁত লক্ষ্যভেদে ২০২৬...
গণতন্ত্র রক্ষায় এবং জুলাই সনদকে বাস্তবরূপ দিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐক্য থাকা জরুরি বলে মনে করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর