গোপালগঞ্জে গণমাধ্যমের ওপর হামলায় অনলাইন এডিটরস অ্যালায়েন্সের নিন্দা

আপডেট : ১৬ জুলাই ২০২৫, ১১:০১ পিএম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ চলাকালে গোপালগঞ্জে সংবাদ সংগ্রহে নিয়োজিত একাধিক গণমাধ্যমের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এতে যমুনা টেলিভিশনের সিনিয়র করেসপনডেন্ট মোজাম্মেল হোসেন মুন্নাসহ আরও এক জাতীয় পত্রিকার স্থানীয় প্রতিনিধি আহত হন। এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশের পাশাপাশি তীব্র নিন্দা জানিয়েছে অনলাইন এডিটরস অ্যালায়েন্স।

আজ বুধবার (১৬ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফ এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহেল এই ঘটনার তীব্র নিন্দা জানান।

বিবৃতিতে তারা বলেন, ‘গণমাধ্যমের গাড়িতে হামলা অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা যা স্পষ্টতই আইনবিরোধী কর্মকাণ্ড। হামলাকারীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।’

প্রাপ্ত তথ্যমতে, গোপালগঞ্জে একাত্তর টিভি, স্টার নিউজ ও মাল্টিমিডিয়ার সাংবাদিকদের বহনকারী গাড়িতে হামলা চালানো হয়েছে এবং যমুনা টিভি ও কালের কণ্ঠের স্থানীয় সাংবাদিক আহত হয়েছেন। এ ধরনের সহিংসতা পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতাকে মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ করে। অনলাইন এডিটরস অ্যালায়েন্স এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে।

একইসাথে, গোপালগঞ্জসহ সারাদেশে গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা এবং মানুষের জানমাল রক্ষায় কার্যকর পক্ষেপ নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়। উদ্ভূত পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করে জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনার আহ্বান জানায় অ্যালায়েন্স।

একাত্তর/এসি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে ঘিরে গোপালগঞ্জে সংঘর্ষে নিহতদের মরদেহ প্রয়োজনে কবর থেকে তুলে ময়নাতদন্ত করা হবে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
এ যেনো এক নাছোড়বান্দা প্রতারক। নাম তার সাত্তার। বাড়ি গোপালগঞ্জে। পুলিশের হাতে একাধিকবার গ্রেপ্তার হওয়া এ প্রতারক জনপ্রশাসন মন্ত্রীর পিএস পরিচয় দিয়ে মানুষের সাথে প্রতারণা করে। এটাই তার নেশা।
ফিফা বিশ্বকাপে বি-গ্রুপের বাঁচা-মরার লড়াইয়ে নিশ্চিত জয় হাতছাড়া করে মাঠ ছেড়েছে চেক প্রজাতন্ত্র। আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামের বন্ধ ছাদের নিচে সাউথ আফ্রিকার বিরুদ্ধে ১-১ গোলে ড্র করে পয়েন্ট...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
বিদ্যমান নির্বাচনী আইন অনুযায়ী বর্তমান জাতীয় সংসদের কোনো সদস্যকে ঋণখেলাপি বলা যাবে না উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, কারণ, ঋণখেলাপিরা নির্বাচনে অংশগ্রহণ ও দলীয় মনোনয়ন পাওয়ার...
রাজধানীর মিরপুর ডিওএইচএস-এ বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তার স্ত্রী ফারাহ দীবা (৬০) হত্যা মামলার প্রধান আসামি গাড়িচালক মো. সবুজ বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর