একটি পক্ষ চায় না দেশে নির্বাচন হোক: মির্জা ফখরুল

আপডেট : ১৭ জুলাই ২০২৫, ০৯:৪৪ পিএম

একটি পক্ষ চায় না দেশে নির্বাচন হোক, এমন অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ঠেকাতে ষড়যন্ত্র শুরু হয়েছে। 

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত ‘জুলাই আন্দোলনে শহীদ ছাত্রদের স্মরণে স্মরণসভা’য় এ কথা বলেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের সময়সীমা নির্ধারণের পর থেকেই গোলমাল শুরু, একটি পক্ষ চায় না দেশে নির্বাচন হোক।

এসময় নতুন করে রাষ্ট্র বিনির্মাণের যে সুযোগ সৃষ্টি হয়েছে তার চূড়ান্ত লক্ষ্যে যেতে সবাইকে ধৈর্য ধরারও আহ্বান জানান তিনি। 

মির্জা ফখরুল বলেন, পৃথিবীর ইতিহাসে বিএনপির মতো এত ত্যাগ কেউ স্বীকার করেছে কি না জানা নেই। ২০ হাজার নেতাকর্মীকে বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়েছে। এতকিছুর পরও বিএনপি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এবং একবারের জন্যও ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই থামায়নি।

তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ লড়াই করে বেঁচে থাকে। এখন যারা জুলাইয়ের কৃতিত্ব নিয়ে কথা বলছেন, এককভাবে দাবি করছেন, আসলে এই আন্দোলনের কৃতিত্ব জনগণের। নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আজ যে সুযোগ সৃষ্টি হয়েছে, তা যেন বিফলে না যায়।

বিএনপি মহাসচিব বলেন, সোশ্যাল মিডিয়ায় বিএনপি নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়া হচ্ছে। তারেক রহমানের ভয়ে তারা এসব করছে। সংগ্রাম এখনও শেষ হয়ে যায়নি। তারা ফাঁদ পেতেছে, কিন্তু বিএনপি সেই ফাঁদে পা দেবে না। গণতন্ত্রের উত্তরণের পথ বাধাগ্রস্ত করতেই এমনটি করা হচ্ছে। 

ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। ঘোষিত সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। 

৭১ ও ৯০-এর পর ২০২৪ সালের জুলাইয়ের গণ-অভ্যুত্থান নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, জুলাইয়ের বিজয়ের কৃতিত্ব জনগণের। সবাই নেমে এসেছিলেন, সবার লক্ষ্য ছিলো গণতান্ত্রিক বাংলাদেশ গড়া। 

নেতাকর্মীদের সতর্ক করে মির্জা ফখরুল বলেন, তারা চেষ্টা করছে বিএনপিকে তাদের পাতা ফাঁদে ফেলতে। লন্ডন বৈঠকে নির্বাচনের আশ্বাসের পর থেকেই চক্রান্তকারীরা ঝামেলা শুরু করে দিয়েছে। উত্তেজিত হবেন না, বিভ্রান্ত হয়ে তাদের ফাঁদে পা দেবেন না। 

তিনি বলেন, দেশের যা কিছু মহান অর্জন হয়েছে তা বিএনপির হাত ধরেই হয়েছে। সবাইকে একসাথে নিয়ে সংস্কারের উদ্যোগ নিয়েছে বিএনপি। তৎকালীন সরকার দেশকে যেখানে নিয়ে গিয়েছিলো, সেখান থেকে উত্তরণ প্রয়োজন ছিল। ফ্যাসিস্টরা দেশকে গোলাম বানিয়ে রাখতে চেয়েছিলো। 

ফ্যাসিস্ট বিদায় হলেও ষড়যন্ত্র থেমে নেই মন্তব্য করে তিনি বলেন, গণতন্ত্রের উত্তরণ রোধে এখনও ষড়যন্ত্র চলছে। তারেক রহমান জাতীয় নেতা- তাই তাকে নিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে অশ্লীল, অশ্রাব্য ভাষায় কথা বলা হচ্ছে, শুধু ভয় থেকে। 

সভায় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সঞ্চালনায় সভাপতি রাকিবুল ইসলামসহ অন্যান্য নেতারা বক্তব্য দেন।

আরবিএস
পুরোনো ফ্যাসিবাদের উত্থান ঘটিয়ে বিএনপিকে বেকায়দায় ফেলার ষড়যন্ত্র করলে পরিণতি হবে ভয়াবহ, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 
বাংলাদেশ একটি ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 
নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর প্রথমবারের মতো নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অফিস করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
ঢাকা-৮ আসনের নির্বাচন ও ফলাফলে ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে ভোট পুনঃগণনার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপি মনোনীত প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর