কিশোরগঞ্জে এনসিপির পদযাত্রা‎ আজ

আপডেট : ২৬ জুলাই ২০২৫, ১২:৩২ পিএম

দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে ২৬ জুলাই কিশোরগঞ্জ সফরে যাবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। দলের আহবায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি নেতারা সন্ধ্যা ৬টায় কিশোরগঞ্জ পৌঁছাবেন। এরপর শহরের পুরাতন স্টেডিয়াম থেকে পদযাত্রা শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুরান থানার স্বাধীনতা চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হবে।

‎এদিকে পদযাত্রা ও সমাবেশের জন্য এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। এতে স্থানীয় নেতা-কর্মী ছাড়াও দলমত নির্বিশেষে বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেবেন।

‎প্রথমবারের মতো এনসিপির কেন্দ্রীয় নেতারা কিশোরগঞ্জে পদযাত্রায় অংশ নেবেন। এতে উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সিনিয়র যুগ্ম আহ্বায়ক আদিব আরিফ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, এবং সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদসহ কিশোরগঞ্জ জেলার নেতাকর্মীরা।

‎এদিকে পদযাত্রা ও সমাবেশের জন্য এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। এতে স্থানীয় নেতা-কর্মী ছাড়াও দলমত নির্বিশেষে বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে।

একাত্তর/আরএ
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরকে (৫২) কুপিয়ে হত্যায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, আটক ব্যক্তিরা জেলার বাইরের বাসিন্দা...
কিশোরগঞ্জের মিঠামইনে বাড়ির সামনে উপজেলা বিএনপির সভাপতি (বর্তমানে দলীয় পদ স্থগিত) জাহেদুল আলম জাহাঙ্গীরকে (৫৭) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 
কিশোরগঞ্জে প্রাইভেট টিউশনির বকেয়া টাকা চাওয়ায় সিঁথি সীমিতা (২৮) নামে এক শিক্ষককে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছেন এক শিক্ষার্থীর মা।
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) ‘জুলাই পদযাত্রা’র সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক যুবলীগের সাবেক এক সাধারণ সম্পাদকসহ দুই নেতাকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর