ওয়াকফ এস্টেটগুলোকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হচ্ছে: ধর্ম উপদেষ্টা

আপডেট : ২৬ জুলাই ২০২৫, ০৬:০৫ পিএম

ওয়াকফ এস্টেটগুলোকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হচ্ছে। এটি সম্পন্ন হলে ওয়াকফ সম্পত্তির ব্যবস্থাপনা সাবলীল ও মসৃণ হবে বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। 

শনিবার (২৬ জুলাই) রাজধানীর বাংলামোটরে রুপায়ন ট্রেড সেন্টারে হামদর্দ মিলনায়তনে মোতাওয়াল্লি সমিতি বাংলাদেশ আয়োজিত মতবিনিময় ও সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা করেন।

ধর্ম উপদেষ্টা বলেন, ওয়াকফ এস্টেটের সাবলীল ব্যবস্থাপনার লক্ষ্যে আমরা ইতোমধ্যেই বেশ কিছু কাজে হাত দিয়েছি। ওয়াকফ সংক্রান্ত মামলা শুনানির জন্য হাইকোর্টে একটি আলাদা বেঞ্চ গঠিত হয়েছে।

ওয়াকফ ইসলামি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। রাসুল (স.)-এর জামানা থেকে এই সংস্কৃতি চলে আসছে। এর মাধ্যমে জনকল্যাণ ও সেবাধর্মী কাজ হয়ে থাকে।

তিনি আরও বলেন, ওয়াকফ যারা করে গেছেন তাদের উদ্দেশ্য ছিলো অত্যন্ত মহৎ। কেবল আল্লাহর সন্তুষ্টি অর্জন, মানুষের সেবা, জনকল্যাণ ও পারলৌকিক মুক্তির জন্যই ওয়াকিফরা তাদের মূল্যবান সম্পত্তি ওয়াকফ করে গেছেন। ওয়াকিফদের মহতী উদ্যোগ যাতে ব্যাহত না হয় সেদিকে সতর্ক থাকতে মোতাওয়াল্লিদেরকে উপদেষ্টা অনুরোধ জানান।

ওয়াকফ প্রশাসনের সব কর্মকাণ্ড আইন-কানুনের আলোকে পরিচালিত হবে উল্লেখ করে ড. খালিদ বলেন, মোতাওয়াল্লিরা ওয়াকফ এস্টেটের মালিক নন, তারা এটার ব্যবস্থাপক মাত্র। ওয়াকফ দলিল অনুসারে মোতাওয়াল্লি নিযুক্ত হবেন।

এক্ষেত্রে যত বড় শক্তিশালীই হোক দলিলের বাইরে কাউকে মোতাওয়াল্লি নিযুক্ত করা হবে না। তিনি ওয়াকফ প্রশাসনের দুর্নীতি ও অব্যবস্থাপনা রোধে আপ্রাণ চেষ্টা করার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়া, অবৈধ ও অসৎ মোতাওয়াল্লিদেরকে ভালো হয়ে যাওয়ায় পরামর্শ দেন।

মোতাওয়াল্লি সমিতির সভাপতি ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়ার সভাপতিত্বে এতে ওয়াকফ এস্টেটসমূহের সংকট উত্তরণে করণীয় বিষয়ক প্রস্তাবনা উপস্থাপন করেন সংগঠনের মহাসচিব অধ্যক্ষ ড. মো. আলমগীর কবির পাটোয়ারী।

উপদেষ্টা মোতাওয়াল্লি সমিতির ১৪ দফা প্রস্তাবনা মনোযোগ সহকারে শোনেন এবং তা যৌক্তিক বিবেচনা সাপেক্ষে বাস্তবায়নের আশ্বাস দেন।

অন্যান্যের মধ্যে পরিচালক তথ্য ও গণসংযোগ আমিরুল মোমেনীন মানিক অনুষ্ঠানে বক্তৃতা করেন। এতে আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

আরবিএস
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী।
রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) প্রেসিডেন্ট পদ শূন্য ঘোষণা করে বাণিজ্য মন্ত্রণালয়ের দেওয়া সিদ্ধান্তের কার্যকারিতা স্থগিত করেছে হাইকোর্ট।
গ্রেপ্তারের আগে পুলিশ কর্মকর্তাদের ক্রাইম ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম (সিডিএমএস) থেকে গ্রেপ্তারি পরোয়ানার সত্যতা যাচাইয়ের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ২০২৬ সালের প্রথম আট মাসে (জানুয়ারি থেকে আগস্ট) মামলা নিষ্পত্তিতে এক অভূতপূর্ব গতি লক্ষ্য করা গেছে। এই সময়ে ৮৭ হাজার ৫৯৬টি মামলা নিষ্পত্তি হয়েছে, যা বিগত টানা পাঁচ...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর