বাংলাদেশে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আলজেরিয়ার প্রেসিডেন্টের শোক

আপডেট : ২৯ জুলাই ২০২৫, ১১:৫৯ এএম

বাংলাদেশের রাজধানী ঢাকায় একটি স্কুলে বিমান বিধ্বস্ত হয়ে বহু হতাহত হওয়ার ঘটনায় আলজেরিয়ার গণতান্ত্রিক প্রজাতন্ত্র গভীর শোক ও সংহতি প্রকাশ করেছে।

আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেলমাজিদ তেববুন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এবং বাংলাদেশের সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস-এর প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।

দেশটির প্রেসিডেন্ট শোকবার্তায় নিহতদের পরিবারের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করেছেন, আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন এবং এই জাতীয় শোকের সময়ে বাংলাদেশের প্রতি আলজেরিয়ার সংহতি পুনর্ব্যক্ত করেছেন।

প্রেসিডেন্ট তেববুন বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্বের বন্ধনের কথা পুনরায় উল্লেখ করে, এই মর্মান্তিক ক্ষতি কাটিয়ে ওঠার জন্য বাংলাদেশের জনগণের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন এবং তাদের প্রতি প্রার্থনা ও সমর্থন জানিয়েছেন।

আরবিএস
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের (বীর বিক্রম) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আব্দেলুয়াহাব সাইদানি। 
অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে ৬২তম মিশন হিসেবে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আলজেরিয়ার আলজিয়ার্সে বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট সেবার উদ্বোধন করা হয়েছে। 
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষক মাহেরীন চৌধুরী, মাসুকা বেগম ও মাহফুজা খানম মানবতা ও সাহসিকতার অনন্য দৃষ্টান্ত হিসেবে এ জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন বলে মন্তব্য করেছেন...
২৭ জুলাইয়ের হালনাগাদ তালিকায় এই সংখ্যা সংশোধন করে ১৪ জন দেখানো হয়েছে। সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, এই দুর্ঘটনায় মোট নিহতের সংখ্যা ৩৪ জন।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর