উপদেষ্টা আসিফ ও মাহফুজকে পদত্যাগের ষড়যন্ত্র চলছে: নাহিদ

আপডেট : ৩০ জুলাই ২০২৫, ১১:০৩ পিএম

উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমকে পদত্যাগের জন্য নানা ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম। তাদের অভ্যুত্থানের শক্তির প্রতিনিধি উল্লেখ করে, আসিফ ও মাহফুজের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখে দিতে দেশবাসীকে আহবানও জানিয়েছেন তিনি। সেই সঙ্গে আসছে তিন আগস্ট নতুন সংবিধান, বিচার ও সংস্কারের জন্য শহীদ মিনারের এনসিপির সমাবেশে যোগ দিতে ছাত্র-জনতার প্রতি আহবান জানিয়েছেন নাহিদ ইসলাম। 

বুধবার (৩০ জুলাই) নরসিংদীতে জুলাই পদযাত্রার ৩০তম দিনের কর্মসূচি শেষে এসব আহবান জানান তিনি।

চব্বিশের ৩০ জুলাই নরসিংদীর রাজপথ রঞ্জিত ছিলো ছাত্র-জনতার রক্তে। এক বছর পর এনসিপির জুলাই পদযাত্রার ৩০ তম দিন তাই শুরু হয় সেই সব শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময়ের মাধ্যমে। 

এরপর শুরু হয় পদযাত্রা। নরসিংদীর জেলখানা মোড় থেকে শুরু হয়ে এ মিছিলের গন্তব্য ছিলো শহরের পৌরসভার পার্ক। সব বয়সের মানুষের খণ্ড খণ্ড মিছিলে পদযাত্রা রূপ নেয় হাজারো মানুষের সম্মিলনে।

প্রায় চার কিলোমিটার পদযাত্রা শেষে পৌরপার্কে পথসভায় অংশ নেন এনসিপির স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সাম্য ও মানবিক মর্যাদার বাংলাদেশ গড়তে আওয়ামী লীগের বিচার ও সংস্কারের পক্ষে যুক্তি তুলে ধরেন তারা।

পরে মঞ্চে ওঠেন নাহিদ ইসলাম। উপদেষ্টা আসিফ মাহমুদ ও উপদেষ্টা মাহফুজকে পদত্যাগ করাতে বিভিন্ন ষড়যন্ত্রের অভিযোগ করেন তিনি। 

সংস্কার, নতুন সংবিধানসহ নানা দাবিতে তিন আগস্ট শহিদ মিনারের সমাবেশে সবাইকে অংশ নেয়ার আহবানও জানান তিনি। সেই সঙ্গে নরসিংদী জেলার এই পদযাত্রা কর্মসূচির মাধ্যমে জেলা পর্যায়ের কর্মসূচির সমাপ্ত ঘোষণা করেন নাহিদ ইসলাম। 

মাসব্যাপী পদযাত্রায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষের প্রাণে প্রাণে যে মিলন ঘটেছে, তার ভিত্তিতেই জাতীয় রাজনীতির পথরেখা নেয়া এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও দেন নাহিদ ইসলাম। 

একাত্তর/এসি
জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে সরকার দেশকে আবারও পেছনের দিকে নিয়ে যাওয়ার মিশনে নেমেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না ঘটিয়ে দলীয়করণের কাজ করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
সরকারের অব্যবস্থাপনায় জনগণের দুর্ভোগ বেড়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। 
অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি যথাযথভাবে কাজ করছে না এবং সরকারদলীয় কয়েকজন সদস্য এটিকে কেবল একটি ‘আলঙ্করিক কমিটি’ হিসেবে বিবেচনা করছেন বলে অভিযোগ করেছেন কমিটির সদস্য ও জাতীয় নাগরিক...
হলফনামায় তথ্য গোপন করার অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও নোয়াখালী ৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসুদের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
দেশের বর্তমান জ্বালানি সংকট ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চরম ক্ষোভ প্রকাশের পাশাপাশি বিরোধীদের কঠোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক...
শ্রমজীবী মানুষকে জাতীয় অর্থনীতির মূল চালিকাশক্তি উল্লেখ করে তাদের টেকসই নিরাপত্তা, মর্যাদা ও দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা আছে।
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর