দ্বিতীয় পর্যায়ের আলোচনা শেষ হবে আজ: আলী রীয়াজ

আপডেট : ৩১ জুলাই ২০২৫, ০৩:৩৯ পিএম

জুলাই সনদ প্রণয়নের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজই রাষ্ট্রসংস্কারের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে আলোচনা শেষ করতে চায় জাতীয় ঐকমত্য কমিশন। কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ একথা জানিয়েছেন।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল সাড়ে এগারোটা থেকে শুরু হওয়া জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ২৩তম দিনের আলোচনার শুরুতে সূচনা বক্তব্যে তিনি একথা জানান।

তিনি বলেন, আজকের মধ্যেই অমীমাংসিত বিষয়গুলো নিষ্পত্তির মাধ্যমে দ্বিতীয় পর্যায়ের আলোচনা শেষ করা হবে। এরপর রাষ্ট্র সংস্কারের সনদের চূড়ান্ত খসড়া দলগুলোকে পাঠানো হবে। তাদের মতামতের ভিত্তিতেই চূড়ান্ত হবে বহুল আকাঙ্ক্ষিত জুলাই সনদ।

ঐকমত্য কমিশনের সহ-সভাপতি বলেন, রাষ্ট্র সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় ৬টি কমিশনের সুপারিশগুলোর সারাংশগুলোর মধ্যে প্রাথমিক পর্যায়ে আলোচনায় ঐকমত্য হয়েছে। ১৩টি বিষয়ে নোট অব ডিসেন্টসহ ঐকমত্য হয়েছে এবং বাকি অমীমাংসিত আলোচনাগুলো নিষ্পত্তির মাধ্যমে দ্বিতীয় পর্যায়ের আলোচনা শেষ হবে আজ।

অধ্যাপক আলী রীয়াজ আরো বলেন, রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের কাছে ইতোমধ্যেই জুলাই সনদের পটভূমি খসড়া দেয়া হয়েছে। সেগুলোর ওপর দলগুলোর দেয়া সংশোধনী প্রস্তাব নিয়ে কাজ করছে কমিশন।

তিনি জানান, দলগুলোর পারস্পারিক আলোচনার মধ্যদিয়ে অমীমাংসিত বিষয়গুলোর সমাধান হতে পারে বলেও আশা করা যাচ্ছে।

এরপর চূড়ান্ত খসড়া তৈরি করে রাজনৈতিক দলগুলোর স্বাক্ষর নেওয়ার জন্য তাদের কাছে পাঠানো হবে। সেখানে দলগুলো স্বাক্ষর করবে।

কমিশন সূত্রে জানা গেছে, আজকের আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে-উচ্চকক্ষ গঠন ও নির্বাচন পদ্ধতি, রাষ্ট্রের মূলনীতি, সরকারি কর্ম কমিশন, দুদক, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধান ও নাগরিকদের মৌলিক অধিকার সম্প্রসারণ।

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আজকের আলোচনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, গণসংহতি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও আমার বাংলাদেশ (এবি) পার্টি-সহ ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় আজ এ আলোচনায় কমিশনের সদস্য হিসেবে বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন ও ড. মো. আইয়ুব মিয়া উপস্থিত রয়েছেন।

বৈঠকটি সরাসরি সম্প্রচার করছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।

একাত্তর/আরএ
সংবিধান সংশোধন করে জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় সরকার। সে জন্য বিরোধী দলের সহযোগিতা চেয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রাজনৈতিক স্বার্থে গণভোট ও জুলাই সনদকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এমন ব্যক্তিদের প্রশ্রয় না দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
'সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫'-এর বৈধতা নিয়ে প্রশ্ন তুলে এ বিষয়ে সর্বদলীয় সংসদীয় বিশেষ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর