‘গাইয়াপাড়া’ নামেই লঞ্চঘাট, নেই পন্টুন ও সড়ক

আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ১২:০০ পিএম

পটুয়াখালীর রাঙ্গাবালীর গাইয়াপাড়া লঞ্চঘাটটি শুধু নামেই লঞ্চঘাট। নেই পন্টুন। চলাচলের জন্যও নেই সড়ক। প্রতিদিন ভাটার সময় কাঁদা পেরিয়ে, আর জোয়ারের সময় পানি পেরিয়ে লঞ্চে যাতায়াত করছেন যাত্রীরা। 

এই ঘাট দিয়ে পার্শ্ববর্তী উপজেলাগুলোতে যাতায়াত করে শত শত মানুষ। কিন্তু যাত্রীদের অভিযোগ, তাদের সেবার জন্য নেই পন্টুন। মূল সড়কে ওঠার জন্য নেই সংযোগ সড়কও। 

পটুয়াখালীর রাঙ্গাবালীর বড়বাইশদিয়া ইউনিয়নের গাইয়াপাড়া লঞ্চঘাট। এই ঘাটে প্রতিদিন সকাল-বিকেল লঞ্চ ভেড়ে ঠিকই, কিন্তু এখানে নেই কোনো পন্টুন। তাই ভাটার সময় লঞ্চ যাত্রীদের নামতে ও উঠতে হয় কাঁদার মধ্য দিয়ে। আর জোয়ারের সময় হাঁটু পানি পেরিয়ে। 

এমনকি লঞ্চ থেকে নেমে মূল সড়কে যাওয়ার জন্য নেই কোনো সংযোগ সড়ক। এ কারণে প্রায় ৪০০ মিটার কাঁদা-পানির পথ পেরিয়েই যেতে হয় পাকা সড়কে।    

চিকিৎসা-ব্যবসাসহ নানা প্রয়োজনে এ ঘাটে আসা-যাওয়া হয় যাত্রীদের। এলাকার লোকজন বলছেন, এখানে একসময় সংযোগ সড়ক ছিলো, সেটাও ভেঙে গেছে দীর্ঘদিন আগে।  

লঞ্চ চালকরা বলছেন, পন্টুন না থাকায় নদীর তীরে লঞ্চ ভেড়ানো কষ্টকর হয়ে পড়ে। 

রাঙ্গাবালীর বড়বাইশদিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান জাফর মৃধা জানান, দীর্ঘদিনের ভোগান্তি কমাতে গুরুত্বপূর্ণ এই ঘাটে পন্টুন খুবই দরকার। একই সঙ্গে দরকার সংযোগ সড়ক।   

উপজেলা প্রকৌশলী মো. হাবিবুর রহমান জানান, সংযোগ সড়ক নির্মাণের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। অর্থ বরাদ্দ হলে টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে কাজ শুরু করা হবে।

আর রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব দাশ পুরকায়স্থ জানান, ঘাটটিতে পন্টুন স্থাপনের জন্য বিআইডব্লিউটিএকে জানানো হবে। দ্রুত পন্টুন দিতে না পারলে এডিপি প্রকল্পের মাধ্যমে আপাতত পন্টুন নির্মাণের উদ্যোগ নেয়া হবে। 

রাঙ্গাবালীর গাইয়াপাড়া লঞ্চঘাট দিয়ে প্রতিদিন নৌপথে শত শত মানুষের চলাফেরা। এমন সীমাহীন দুর্ভোগ থেকে রক্ষা পেতে মানুষ এখনই এই সমস্যার সমাধান চান।

আরবিএস
পটুয়াখালীর দশমিনা উপজেলার বাশবাড়িয়া ইউনিয়নের ‘বাঁশবাড়িয়া লঞ্চঘাট থেকে রকমান ব্যাপারী বাড়ি পর্যন্ত’ এক কিলোমিটার সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নথিপত্রে পিচঢালা পাকা)...
প্রায় দুই বছর পর পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দরের প্রথম টার্মিনালের ৬৫০ মিটার জেটিতে সরাসরি বার্থিং করেছে একটি বিদেশি পণ্যবাহী বড়ো জাহাজ। 
পটুয়াখালীর গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের গুয়াবাড়িয়া এবি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (লাইব্রেরিয়ান) রিনা পারভিনের বিরুদ্ধে বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত না থেকেও সরকারি...
পটুয়াখালীর বাউফল উপজেলায় বসতঘরের পেছনে সুকৌশলে গড়ে তোলা একটি গাঁজার বাগানে অভিযান চালিয়ে তিনটি তাজা গাঁজাগাছসহ ইউসুফ খান (৩৬) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার রাত পৌনে ৯টার দিকে উপজেলার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর