মতলবের ‘ফুটবল বিস্ময়বালক’ সোহানের পাশে তারেক রহমান

আপডেট : ০৮ আগস্ট ২০২৫, ০২:৪৬ পিএম

চাঁদপুরের মতলব উত্তরের বিস্ময়বালক সোহানের চোখধাঁধানো ফুটবল দক্ষতা সামাজিক যোগাযোগমাধ্যমে দেখে মুগ্ধ হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সঙ্গে সঙ্গেই দলের ক্রীড়া বিষয়ক সম্পাদক ও সাফ জয়ী সাবেক অধিনায়ক আমিনুল হককে সোহানের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন তিনি।

তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী, বৃহস্পতিবার (৭ আগস্ট) আমিনুল হক মতলবে গিয়ে সোহান ও তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি সোহানের লেখাপড়া ও খেলাধুলার সব দায়িত্ব নেন।

এসময় সোহানের পরিবারের হাতে তাৎক্ষণিক আর্থিক অনুদান এবং সোহানের জন্য স্পোর্টস সামগ্রী তুলে দেওয়া হয়। পাশাপাশি বিএনপির পক্ষ থেকে প্রতি মাসে পরিবারটির খোঁজখবর রাখা ও সহায়তার ঘোষণাও দেওয়া হয়।

সে সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর ড্যাব-এর আহ্বায়ক ডা. সরকার মাহবুব আহমেদ শামীম।

ফুটবল প্রতিভা সোহানের বিকাশে ভবিষ্যৎ করণীয় নির্ধারণ এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছেন আমিনুল হক।

তিনি বলেন, আমরা বিশ্বাস করি, সোহানের মত প্রতিভাবানরাই একদিন বিশ্বমঞ্চে বাংলাদেশের গর্ব হয়ে উঠবে।

বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

একাত্তর/আরএ
দেশের বর্তমান জ্বালানি সংকট ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চরম ক্ষোভ প্রকাশের পাশাপাশি বিরোধীদের কঠোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন...
দুই বছর মেয়াদি কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হওয়ায় এবার নতুন নেতৃত্ব ঘোষণার পথে ছাত্রদল। ইতোমধ্যে সম্ভাব্য নেতৃত্বের তালিকা ছোট করে আনা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে বাহিরে অপেক্ষারত সাংবাদিকদের কোনো ব্রিফ না করেই চলে গেছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর