চট্টগ্রাম বন্দরে কন্টেইনারে ‌‘তেজস্ক্রিয় বস্তু’ সন্দেহ

আপডেট : ১০ আগস্ট ২০২৫, ১১:০৫ পিএম

তেজস্ক্রিয় বস্তু থাকার সন্দেহে ব্রাজিল থেকে আসা লোহার স্ক্র্যাপবাহী একটি কন্টেইনার চট্টগ্রাম বন্দরের বিশেষ এলাকায় আলাদা করে রাখা হয়েছে। কন্টেইনারটি পরীক্ষার জন্য বিষয়টি পরমাণু শক্তি কমিশনকে জানিয়েছে চট্টগ্রাম কাস্টমস।

চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার মো. আলামিন জানান, গত তিন আগস্ট ঢাকার ডেমরার এক আমদানিকারকের ব্রাজিল থেকে আনা স্ক্র‍্যাপবহনকারী কন্টেইনার চট্টগ্রাম বন্দরের জিসিবি টার্মিনালের ৯ নম্বর জেটিতে ‘এমভি মাউন্ট ক্যামেরুন’ জাহাজ থেকে নামিয়ে রাখা হয়। ছয় আগস্ট চার নম্বর গেট দিয়ে কন্টেইনার খালাস নেওয়ার সময় কাস্টমসের ‘মেগাপোর্ট ইনেশিয়েটিভ রেডিয়েশন ডিটেকটিভ সিস্টেম’ যন্ত্রে ধরা পড়ে তেজস্ক্রিয়তার বিষয়টি। এরপর কন্টেইনার খালাস স্থগিত করে বন্দর কর্তৃপক্ষ।

চট্টগ্রাম বন্দর সচিব ওমর ফারুক জানান, গত ৩০ মার্চ ব্রাজিলের মানাউস বন্দর থেকে এমএসসির একটি জাহাজে জাহাজীকরণ হয় কনটেইনারটি। এরপর ১৮ এপ্রিল পানামার ক্রিস্টোবাল বন্দরে নামিয়ে রাখা হয়। এরপর তিন মে আরেকটি জাহাজে করে নেদারল্যান্ডসের রটারড্যাম বন্দরে নেওয়া হয়। সেখান থেকে দুই জুন আরেকটি জাহাজে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে নেওয়া হয় কন্টেইনারটি। এটিকে ২৮ জুলাই কলম্বোর সাউথ এশিয়া গেটওয়ে টার্মিনাল থেকে মাউন্ট ক্যামরন জাহাজে তোলা হয়। গত তিন আগস্ট এটি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়।

তিনি বলেন, পরমাণু শক্তি কমিশনের বিশেষজ্ঞদের পরীক্ষার পর তাদের পরামর্শ অনুযায়ী পরের সিদ্ধান্ত নেওয়া হবে।

একাত্তর/এসি
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ...
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গোলাগুলির পর ‘বড়ো সাজ্জাদ’ বাহিনীর অন্যতম সহযোগী ও শীর্ষ সন্ত্রাসী ‘শুটার’ কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নাইন এমএম পিস্তলসহ...
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় হতাহতের ঘটনায় তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
ডেঙ্গুর সংক্রমণ ঠেকাতে শুধু সরকারি সংস্থার ওপর নির্ভরশীল না হয়ে সাধারণ মানুষকে সম্পৃক্ত করে সারাদেশে পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গৃহীত...
ইন্দোনেশিয়ার বোর্নিও ও সুমাত্রা দ্বীপে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলের বিষাক্ত ধোঁয়া সীমান্ত পেরিয়ে গ্রাস করেছে প্রতিবেশী মালয়েশিয়াকে। ঘন ও চোখঝাঁজানো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে মালয়েশিয়ার...
নড়াইল পৌরসভার একটি হাফেজিয়া মাদ্রাসায় পড়ুয়া অন্তত ছয় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
জলবায়ু পরিবর্তনের ফলে নেপালের দুই হাজারেরও বেশি হিমবাহ গলতে শুরু করায় সৃষ্টি হচ্ছে ঝুঁকিপূর্ণ হিমবাহ হ্রদ। এসব হ্রদ হঠাৎ ফেটে গিয়ে সৃষ্ট বিধ্বংসী বন্যা বা ‘গ্লোফ’ রুখতে নেপাল সরকার ও জাতিসংঘের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর