দেশজুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা, কমবে তাপমাত্রা

আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ১০:২৭ এএম

দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বর্তমানে প্রবলভাবে সক্রিয় হয়ে উঠেছে। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার (১৪ আগস্ট) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু অঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।

এতে দিনের বেলায় তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। রাতের তাপমাত্রাও কিছুটা কমবে বলে ধারণা করা হচ্ছে।  

এদিকে, একই সময়ের মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের প্রায় সর্বত্র এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের বিস্তীর্ণ এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।  

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে আরও উল্লেখ করা হয়েছে, শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যার পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে এ সময়েও রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বহু স্থানে এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অব্যাহত থাকবে। কোনো কোনো জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।  

আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, মৌসুমি বায়ুর এই সক্রিয়তা কৃষিকাজ ও পরিবেশের জন্য উপকারী হলেও কিছু অঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি অথবা নদ-নদীর পানি বৃদ্ধির ঝুঁকি তৈরি করতে পারে। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টদের সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

আরবিএস
রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর