কারাগারে খালেদা জিয়ার নির্যাতনকারীদের বিচার করতে হবে: মির্জা আব্বাস

আপডেট : ১৫ আগস্ট ২০২৫, ১২:২৭ পিএম

বেগম খালেদা জিয়াকে কারাগারে যারা নির্যাতন করেছে, তাদের প্রত্যেকের বিচারের দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। 

শুক্রবার (১৫ আগস্ট) সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকীতে উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত দোয়া মাহফিলে এ মন্তব্য করেন তিনি। 

এ সময় তিনি খালেদা জিয়ার আপসহীনতার কথা তুলে ধরে বলেন, পৃথিবীতে তিনি অনন্য নজির হয়ে থাকবেন। তাকে যারা ধীরে ধীরে মেরে ফেলতে চেয়েছিল, তারা আজ দেশে নেই। অন্যদিকে বেগম খালেদা জিয়ার দেশে আসছেন এবং জনগণের নেতৃত্ব দিচ্ছেন। 

এদিকে একই অনুষ্ঠানে বক্তব্য রাখেন  স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, এখনও নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। সেই সঙ্গে ভোট গণনা আগ পর্যন্ত জনগণের মনে সংশয় থাকবে। 

অন্যদিকে স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান আহবান দলে নেতাকর্মীদের উদ্দেশে বলেন, জনগণ ভীত, সন্ত্রস্ত হয় এমন কার্যক্রম থেকে বিরত থাকতে হবে।

একাত্তর/এসি
দেশে নতুন বিভাজনের রাজনীতি তৈরির চেষ্টা করা হচ্ছে এমন অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর