রাজধানীতে নির্মাণাধীন ভবনের পানির ট্যাংক থেকে তিনজনের মরদেহ উদ্ধার

আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ০৭:৩৮ পিএম

রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকার একটি নির্মাণাধীন ভবনের পানির ট্যাংক থেকে তিন শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৬ আগস্ট) বসুন্ধরা আবাসিক এলাকার ই-ব্লকের ১৪ নম্বর রোডের একটি নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে। 

পু‌লিশের ধারণা, ট্যাংকের ভেত‌রে জমে থাকা বিষাক্ত গ্যাস বা ইলেকট্রিক শর্ট সার্কিটের কার‌ণে তা‌দের মৃত্যু হ‌য়ে‌ছে। তাদের কা‌রো শরী‌রে আঘাতের কো‌নো চিহ্ন পাওয়া যায়নি। 

নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তারা হলেন- লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার আলাউদ্দিন নগর গ্রামের রফিকুলের ছেলে ফরিদুল (৪০), একই উপজেলার ইসলাম নগর গ্রামের মো. তবারক হোসেনের ছেলে রাব্বি (১৭) ও একই উপজেলার জমগ্রামের তৈয়বুর রহমানের ছেলে মো. লিটন (৩৫)। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) হাসানুজ্জামান বলেন, নির্মাণাধীন ওই ভবনে কয়েকদিন যাবত শ্রমিকরা কাজ করে আসছেন। আজ বেলা ১১টার দিকে সেফটি ট্যাংকটির ভেতরে নেমেছিলেন একে একে তিন শ্রমিক, তারা আর উঠে আসতে পারেনি। পরে অন্যান্য শ্রমিকরা তাদের উদ্ধার করেন, সংবাদ পেয়ে  ফায়ারসার্ভিস সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসেন। 

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, আমরা দুটি বিষয়ে ধারণা করছি, এক হয়ত সেফটি ট্যাংকের বিষাক্ত গ্যাসে বা বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাদের মৃত্যু হতে পারে। 

এছাড়াও অন্যকোনো কারণ রয়েছে কিনা, তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে বলেও জানান তিনি। 

আরবিএস
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
জাতীয় স্বার্থেরভিত্তিতে প্রয়োজন অনুযায়ী যেকোনো নিরাপত্তা জোটে বাংলাদেশের যুক্ত হওয়াকে অস্বাভাবিক কিছু নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, বর্তমান পরিবর্তিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর