মোস্তফা সরয়ার ফারুকী শঙ্কামুক্ত

আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ১১:০৫ এএম

সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর শারীরিক অবস্থা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ আবু জাফর। 

শনিবার (১৬ আগস্ট) দিবাগত রাতে রাজধানীর পান্থপথে স্কয়ার হাসপাতালের ফারুকীর স্বাস্থ্যের খোঁজ খবর নিয়ে সাংবাদিক এ কথা জানান তিনি। 

ডা. মোহাম্মদ আবু জাফর বলেন, রাত সাড়ে ১২টায় উপদেষ্টাকে হাসপাতালে এনে চিকিৎসা দেয়া হচ্ছে। তাকে বর্তমানে স্যালাইন দিয়ে রাখা হয়েছে। তবে প্রাথমিকভাবে কিছু পরীক্ষা-নিরীক্ষায় ভালো রিপোর্ট এসেছে। 

এসময়, উপদেষ্টার কাজের চাপ, খাবারে অনিয়ম ও পানি শূন্যতার কারণে অসুস্থ হয়ে পড়েন বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি। 

এদিকে, সংস্কৃতি উপদেষ্টার স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা এক ফেসবুক পোস্টে মোস্তফা সরয়ার ফারুকীর শারীরিক অবস্থা আপাতত শঙ্কামুক্ত বলে জানান। তিনি পোস্টে লেখেন, মোস্তফা সরয়ার ফারুকী কক্সবাজারে মন্ত্রণালয়ের একটি ওয়ার্কশপে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। তাকে ঢাকায় নিয়ে আসা হয়েছে। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন অতিরিক্ত কাজের চাপের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। আপাতত তিনি আশংকামুক্ত। সবাই তার জন্য দোয়া করবেন।

এর আগে শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে চারদিনের সফরে কক্সবাজারে আসেন সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। শনিবার (১৬ আগস্ট) রাতে অসুস্থতা অনুভব করলে সফর মুলতবি করে জরুরিভাবে এয়ার অ্যাম্বুলেন্সে করে কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকায় নিয়ে যাওয়া হয় তাকে।

আরবিএস
আগামী শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত বইয়ে এআই, রোবোটিক্স, মেশিন লার্নিং ও সাইবার সিকিউরিটিকে গুরুত্ব দেয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা...
প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, জিপিএ-৫ এর কৃত্রিম বন্যা ভাসিয়ে দিয়ে শিক্ষাব্যবস্থায় মিথ্যা বার্তা দেওয়ার পথ বন্ধ করে মেধা,...
তৃণমূলের শিশুদের সুপ্ত প্রতিভা ও মেধার বিকাশ ঘটিয়ে আগামীর দক্ষ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় এক অভূতপূর্ব ক্রীড়া বিপ্লব ঘটে গেছে। দেশজুড়ে ৬৫,৩৪২টি প্রাথমিক বিদ্যালয়ের প্রায়...
সারাদেশে গেলো ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ শনাক্ত হয়েছে ১ হাজার ১৫৩ জনের।
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর