ঝিনাইদহে তৈরি নকল ওষুধ ফিলিপাইনের বলে বিক্রি করছিলো লাজ ফার্মা

আপডেট : ১৮ আগস্ট ২০২৫, ০৬:৫৩ পিএম

নকল ওষুধ বিক্রির অভিযোগে খুলনায় লাজ ফার্মার একটি আউটলেটকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পাশাপাশি তাদের এই নকল ওষুধ বিক্রি বন্ধে সতর্ক হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) দুপুরে খুলনার রয়্যাল মোড়ের কাছে লাজ ফার্মায় অভিযান চালিয়ে নকল ওষুধ উদ্ধার ও জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার জানায়, অভিযানের সময় দেখা যায়, দীর্ঘদিন ধরে লাজ ফার্মা ফিলিপাইনের ওষুধ বলে এক ধরনের চুলকানি নিরাময় ওষুধ প্রদর্শন, বিক্রি করে আসছিলো। ওষুধটি যে নামে বিক্রি করা হচ্ছিলো তা আদতে ফিলিপাইনের ওষুধ নয়। মূলত নকল ওষুধটি ঝিনাইদহের এডোরাবেলা হেলথ কেয়ার নামে একটি ভুয়া প্রতিষ্ঠানের। এর সত্যতা পাওয়ার পর লাজ ফার্মাকে পাঁচ লাখ টাকা জরিমানা ও সংশোধন হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

একাত্তর/এসি
খুলনা নগরীর একটি মসজিদে ফজরের নামাজ চলাকালে দুই মুসল্লিকে গুলি করেছে সন্ত্রাসীরা। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানো হয়েছে।
খুলনার সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বাগেরহাটের হজরত খানজাহান আলী (র.)-এর মাজার সংলগ্ন দিঘির আলোচিত কুমিরটিকে খুলনার বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। 
গত মার্চ মাসে বাড়িতে ঢুকে গুলি করা হয়েছিল বাবা, মা, ভাই ও স্ত্রীকে। সেই ঘটনার আড়াই মাস পার হতে না হতেই এবার বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে মো. রাশেদ কাজী নামের ওই যুবককে। পুলিশ বলছে,...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর