খুলনা বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষকের বিরুদ্ধে আবারও ছাত্রীর অভিযোগ

আপডেট : ১৮ আগস্ট ২০২৫, ০৮:৩০ পিএম

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক শিক্ষকের বিরুদ্ধে দ্বিতীয় বারের মতো যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেছে। রোববার (১৭ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি ও নিপীড়ন রোধ কমিটির কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছেন নির্যাতনের শিকার দাবি করা এক ছাত্রী।

কমিটির সভাপতি অধ্যাপক তছলিমা খাতুন জানিয়েছেন, অভিযুক্ত শিক্ষক বিশ্ববিদ্যালয়টির বাংলা বিভাগের।

লিখিত অভিযোগের বরাত দিয়ে তিনি জানান, ওই ছাত্রী তার সঙ্গে ওই শিক্ষকের অশোভন আচরণ, একান্ত সাক্ষাতে চাপ এবং গাড়িতে ভ্রমণের প্রস্তাবসহ ঘটে যাওয়া ঘটনার ধারাবাহিক বর্ণনাসহ তদন্ত কমিটির কাছে কথোপকথনের স্ক্রিনশট জমা দিয়েছেন। 

তিনি একাত্তরকে জানান, দ্রুত সময়ের মধ্যে অভিযোগ আমলে নিতে সাত সদস্যের নিপীড়ন নিরোধ কমিটি সভা আহবান করা হবে। 

এর আগে বাংলা বিভাগের আরেক ছাত্র ওই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির লিখিত অভিযোগ করেছিলেন। ইতিমধ্যে কমিটি এর তদন্ত শুরু করেছে।  

পাশাপাশি সুষ্ঠু তদন্তের স্বার্থে ও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ওই শিক্ষককে বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে বিরত রাখার কথা জানিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার মাহবুবুর রহমান।

একাত্তর/এসি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। বৃহস্পতিবার (১৩ মে) রাত সাড়ে ১০টা থেকে কয়েক হাজার শিক্ষার্থী অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার ও...
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে এক নারী শিক্ষার্থীকে পরিত্যক্ত হলসংলগ্ন জঙ্গলে টেনে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১২ মে) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের আল-বেরুনী...
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় গত ২৪ ফেব্রুয়ারি রাতে দুই নারীকে লাঞ্ছিত করার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।
ধর্ম নিয়ে কটূক্তি করায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দুই শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাদের মধ্যে একজনকে স্থায়ী ও একজনকে দুই বছরের জন্য বহিষ্কার...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর