ধর্ম নিয়ে কটূক্তি, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী স্থায়ী বহিষ্কার

আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ১১:২৯ এএম

ধর্ম নিয়ে কটূক্তি করায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দুই শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাদের মধ্যে একজনকে স্থায়ী ও একজনকে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক অধ্যাপক নাজমুস সাদাত এই তথ্য জানান।

স্থায়ী বহিষ্কৃত শিক্ষার্থী গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের এবং দুই বছরের জন্য বহিষ্কৃত শিক্ষার্থী একই বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

অধ্যাপক নাজমুস সাদাত জানান, শিক্ষার্থীদের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ এসেছিলো। তার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত কমিটি গঠন করে। তদন্ত শেষে বিশ্ববিদ্যালয়ের ২৭ তম শৃঙ্খলা বোর্ডের সভায় উত্থাপন করা হয়। এতে শৃঙ্খলা বোর্ড সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেয়।

তিনি জানান, সাবেক প্রধানমন্ত্রী ভারতে পালিয়ে যাওয়ার পর গত পাঁচ আগস্ট থেকে চতুর্থ বর্ষের ওই শিক্ষার্থী সামাজিক যোগাযোগ মাধ্যমে জুলাই আন্দোলন ও ইসলাম ধর্মের বিধিমালা, আল্লাহ, কুরআনের আয়াত, ইবাদত এবং আলেম সমাজ নিয়ে একাধিকবার অবমাননাকর পোস্ট করেছিলো। একই ডিসিপ্লিনের তৃতীয় বর্ষের শিক্ষার্থীর বিরুদ্ধেও ইসলাম ধর্মের ফরজ বিধান নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ ওঠে। 

বহিষ্কার হওয়া দুই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক একাডেমিক কাউন্সিলের কাছে আপিল করতে পারবেন বলেও জানান তিনি।

একাত্তর/এসি
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক শিক্ষকের বিরুদ্ধে দ্বিতীয় বারের মতো যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেছে। রোববার (১৭ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি ও নিপীড়ন রোধ কমিটির কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ...
খুলনা বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র মুগ্ধ হত্যার বিচারসহ নীরিহ শিক্ষার্থীদের পুলিশ হয়রানি বন্ধের দাবি জানানো হয়েছে। পাশাপাশি...
ধর্ম অবমাননার অভিযোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট থেকেও বহিষ্কার করা হয়েছে ওই শিক্ষার্থীকে।
জীবনযাত্রার চড়া ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স। দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন আকস্মিক সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ব্যাপক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
ঢাকা–আরিচা মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের লক্ষ্যে সাভারের আমিনবাজারে আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে, এই চারা রোপণের মধ্য দিয়ে মহাসড়কের দুই পাশে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর