মাইলস্টোন ট্র্যাজেডি: ব্রিটিশ মেডিকেল টিমকে প্রধান উপদেষ্টার ধন্যবাদ

আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ১০:৩৯ পিএম

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে গত মাসে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় গুরুতর আহত রোগীদের চিকিৎসায় দ্রুত সাড়া দেওয়ায় ব্রিটিশ চিকিৎসকদের ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

ব্রিটিশ সরকার মর্মান্তিক দুর্ঘটনার পর দগ্ধ রোগীদের চিকিৎসার জন্য নয় সদস্যের একটি চিকিৎসক দলকে ঢাকায় পাঠায়।

ব্রিটিশ চিকিৎসক দল গত ৯ আগস্ট ঢাকায় পৌঁছায়। তারা কেবল আহত রোগীদের চিকিৎসায় করছে না, বরং ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের সক্ষমতা তৈরিতেও সহায়তা করছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ব্রিটিশ চিকিৎসক দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। 

এসময় অধ্যাপক ইউনূস বলেন, আপনাদের সবার প্রতি ধন্যবাদ। এত দ্রুত সবকিছু জোগাড় করে এগিয়ে যাওয়া আমাদের জন্য সহজ ছিল না। এটি সামলানোর মতো পর্যাপ্ত দক্ষতা আমাদের ছিল না, তাই আমরা বেশ বিপাকে পড়েছিলাম।

প্রধান উপদেষ্টা বলেন, আপনারা রোগীর শরীরে হাত দেওয়ার আগেই আপনাদের উপস্থিতি জাতিকে সান্ত্বনা দিয়েছিল। আমরা ভীষণ খুশি যে ঠিক সময়ে আপনারা আসতে পেরেছেন, আর সমগ্র জাতির পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জানাই। 

এ সময় স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম, ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির পরিচালক ড. মোহাম্মদ নাসির উদ্দিন এবং বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

একজন ব্রিটিশ চিকিৎসক বলেন, আমরা বাংলাদেশের মানুষের যন্ত্রণা অনুভব করি। আমরা শুধু রোগীদের নয়, বরং বাংলাদেশ সরকারের সঙ্গেও ঘনিষ্ঠভাবে কাজ করছি।

প্রধান উপদেষ্টা সফরটির তাৎপর্য তুলে ধরে বলেন, ব্রিটিশ চিকিৎসক দলের আগমন জরুরি চিকিৎসা সহায়তা, চিকিৎসা প্রোটোকল প্রণয়ন এবং ভবিষ্যতের প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি আরো বলেন, আমরা চাই, ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির চিকিৎসক ও কর্মীরা ব্রিটিশ দলের কাছ থেকে জ্ঞান অর্জন করুক এবং তা অন্যদের মাঝে ছড়িয়ে দিক।

আহতদের মানসিক স্বাস্থ্যসেবার প্রতি গুরুত্ব আরোপ করেন প্রধান উপদেষ্টা এবং ব্রিটিশ দলকে ফলো-আপ উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

আগামী ২৪ আগস্ট ঢাকায় চিকিৎসা কার্যক্রম শেষ করে দলটি যুক্তরাজ্যে ফিরে যাবে। মাইলস্টোন দুর্ঘটনার পর সিঙ্গাপুর, ভারত ও চীনের পর যুক্তরাজ্য হলো চতুর্থ দেশ যারা চিকিৎসক দল পাঠিয়েছে।

একাত্তর/আরএ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ১৮ মাস দেশ পরিচালনার পর পুনরায় নিজ কর্মস্থল ইউনূস সেন্টারে ফিরেছেন নোবেল শান্তি পুরস্কারজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রোববার সকালে রাজধানীর মিরপুরে...
সদ্য বিদায় নেওয়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিশিয়াল ফেসবুক পেজটি আর সক্রিয় থাকবে না বলে জানানো হয়েছে।
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর তারেক রহমানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন সদ্য বিদায় নেয়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর