আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় ১৬ জনের বিচার শুরুর আদেশ

আপডেট : ২১ আগস্ট ২০২৫, ০২:১২ পিএম

জুলাই গণঅভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় মানবতাবিরোধী অপরাধের মামলার অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

বৃহস্পতিবার (২১ আগস্ট) এই মামলায় অভিযোগ গঠন বিষয়ে উভয় পক্ষের শুনানি শেষে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই দিন ধার্য করেন। এ সময় ১৬ আসামির বিরুদ্ধে সুনির্দিষ্ট ৬টি অভিযোগ পড়ে শোনান ট্রাইব্যুনাল।

৫ আগস্ট ৬ শহীদের লাশ পোড়ানো ও ৪ আগস্ট এক জনকে হত্যা মামলার সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে ১৪ সেপ্টেম্বর। এই মামলার আসামি সাব ইন্সপেক্টর শেখ আফজালুল হক দোষ স্বীকার করেন রাজসাক্ষীর আবেদন করেছেন। অভিযোগ পড়ে শোনানোর পড়ে আটক ৮ আসামিকে জিজ্ঞেস করেন, অভিযোগ শিকার করেন কি-না। উত্তরে সাত আসামি দাবি করেন তারা নির্দোষ।

তবে ইন্সপেক্টর শেখ আফজালুল হক নিজের দোষ শিকার করে রাজসাক্ষী হতে চাইলে, আদালত তাকে আনুষ্ঠানিক আবেদন করতে বলেন। এর আগে শেখ হাসিনার বিরুদ্ধে রাজসাক্ষী হন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। আদালত আবেদন মঞ্জুর করলে আফজালুল হবেন জুলাই গণহত্যার দ্বিতীয় রাজসাক্ষী।

এর আগে আগে ১৬ আসামি মধ্যে গ্রেপ্তার আট জনকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ ৮ জন পলাতক আছেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

একাত্তর/আরএ
সংবিধান সংস্কার ছাড়া জুলাই আন্দোলনে অংশ নেয়া ব্যক্তিদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিতে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এ দেশের গণতান্ত্রিক আন্দোলনে শহীদ এবং ভুক্তভোগীদের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা পূরণে বর্তমান সরকার সম্পূর্ণ অঙ্গীকারবদ্ধ।
জুলাই আন্দোলন চলাকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম ও সাবেক যুগ্মসচিব ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।
জুলাই গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালানো জঙ্গিসহ ৬৯০ জন বন্দি এখনও পলাতক রয়েছেন বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর