ইউক্রেনজুড়ে ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালালো রাশিয়া

আপডেট : ২১ আগস্ট ২০২৫, ০৮:২৭ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি উদ্যোগের মধ্যেই ইউক্রেনে সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়াবহ বোমা হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়া ইউক্রেনে ৫৭৪টি ড্রোন ও ৪০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যা কয়েক সপ্তাহের মধ্যে সবচেয়ে ভারী বোমাবর্ষণের একটি।

পশ্চিমাঞ্চলীয় শহর লভিভে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত হয়েছেন এবং দক্ষিণ-পশ্চিম ট্রান্স কার্পেথিয়ান অঞ্চলে হামলায় আরও ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধ বন্ধে কূটনৈতিক পদক্ষেপে নেতৃত্ব দেয়ার সময় এবারে হামলাগুলো হলো। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা বলেছেন, নতুন এসব হামলা যুদ্ধ অবসানের যৌক্তিকতাকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। রাশিয়াকে থামাতে না পারলে, সেটি আরও বিস্তৃত হবে। 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ইউরোপের নিরপেক্ষ কোন ভেন্যুতে তিনি পুতিনের সঙ্গে বসতে প্রস্তুত। এক্ষেত্রে সুইজারল্যান্ড বা অস্ট্রিয়া ভালো ভেন্যু হতে পারে বলে উল্লেখ করেছেন তিনি। জেলেনস্কি তিনি আরও বলেন, তিনি ইস্তাম্বুলেরও বিপক্ষে নন।

আলাস্কায় ট্রাম্প পুতিনের সাথে দেখা করার পরে গেলো সোমবার হোয়াইট হাউসে জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকের পর পুতিন ও জেলেনস্কির মধ্যে বৈঠকের সম্ভাবনা দেখা দেয়।

মার্কিন রাষ্ট্রপতি প্রথমে তিনিসহ পুতিন ও জেলেনস্কিকে নিয়ে ত্রিপক্ষীয় বৈঠকের পরামর্শ দিয়েছিলেন। কিন্তু পরে ট্রাম্প জানিয়ে দেন যে, বৈঠকে তিনি অংশ নাও নিতে পারেন। তিনি বলেন, পুতিন আর জেলেনস্কি একান্তে বৈঠক করে নিজেদের মধ্যে আলোচনা করে শান্তির পথ খুঁজে নিতে পারবেন। 

ইউক্রেনের বিমান বাহিনী দাবি করেছে, বৃহস্পতিবার রাতভর রাশিয়ার ছোড়া ৬১৪টি ড্রোন এবং অন্যান্য ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে পেরেছে এবং এর মধ্যে তারা ৫৭৭টি ভূপাতিত করেছে। এটি গেলো জুলাইয়ের পর থেকে সবচেয়ে এখন পর্যন্ত আকাশ পথে সবচেয়ে বড় হামলা। 

কিয়েভ বলেছে, রাতের এই হামলায় ব্যবহৃত অস্ত্রের মধ্যে হাইপারসনিক, ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র ছিল। ইউক্রেনীয় বিমান বাহিনী জানিয়েছে, বেশিরভাগ আক্রমণ পশ্চিম রাশিয়ার পাশাপাশি কৃষ্ণ সাগর থেকে এসেছে, যেখানে একটি ক্ষেপণাস্ত্র রাশিয়া-অধিকৃত ক্রিমিয়া থেকেও এসেছে।

এসব হামলায় পশ্চিম লভিভ অঞ্চলে একজন নিহত হয়েছেন এবং আরও তিনজন আহত হয়েছেন। এছাড়া আবাসিক বাড়ি ও একটি নার্সারিসহ ২০টিরও বেশি বেসামরিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ট্রান্স কার্পেথিয়ানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর মুকাচেভোতে একটি মার্কিন ইলেকট্রনিক্স ফার্মে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলায় আরও ১৫ জন আহত হয়েছেন, যা হাঙ্গেরি এবং স্লোভাকিয়ার সাথে ইউক্রেনের সীমান্ত থেকে খুব দূরে নয়।

এআরএস
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর