পুতিন ও জেলেনস্কির বৈঠক নিয়ে অনীহা দেখাচ্ছে ক্রেমলিন

আপডেট : ২১ আগস্ট ২০২৫, ০৮:২০ পিএম

ইউক্রেন যুদ্ধ শেষ করতে ভ্লাদিমির পুতিন ও ভলোদিমির জেলেনস্কির বৈঠকের সম্ভাবনা নিয়ে অনীহা প্রকাশ করেছে ক্রেমলিন। এরই মধ্যে, মার্কিন ভাইস-প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স বলেছেন, ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তার জন্য খরচের সিংহভাগ ইউরোপকেই বহন করতে হবে। এদিকে, ইউক্রেনের নিরাপত্তা গ্যারান্টি নিয়ে আলোচনায় রাশিয়াকে রাখতে হবে বলে মন্তব্য করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। 

ইউক্রেন যুদ্ধের অবসানের পর দেশটির জন্য নিরাপত্তা নিশ্চয়তার বিভিন্ন বিকল্প খসড়া তৈরি শুরু করেছেন যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সামরিক পরিকল্পনাকারীরা। মঙ্গলবার মার্কিন কর্মকর্তারা জানান, যুদ্ধের পর অস্ত্র সহায়তার বাইরে ওয়াশিংটন কী ধরনের সমর্থন দিতে পারে তা খুঁজে বের করতে কাজ করা হচ্ছে। 

এর মধ্যে ইউরোপীয় সেনাদের ইউক্রেনে পাঠানো হলেও তাদের কমান্ড ও নিয়ন্ত্রণ ব্যবস্থার দায়িত্ব যুক্তরাষ্ট্র নেবে, এমন একটি বিকল্প আলোচনায় রয়েছে। 

তবে এসব সেনা ন্যাটোর অধীনে নয়, নিজ নিজ দেশের পতাকাতেই কাজ করবে। হোয়াইট হাউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইউক্রেনের জন্য নিরাপত্তা নিশ্চয়তা সমন্বয়ের ভূমিকায় থাকতে পারে।

এরই মধ্যে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স বলেছেন, ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তার জন্য খরচের বড় অংশ ইউরোপকেই বহন করতে হবে। 

তিনি বলেন, আমার মনে হয় না এই বোঝা আমাদের আর টানা উচিত। আমরা যুদ্ধ আর রক্তপাত বন্ধ করতে সাহায্য করতে পারি। কিন্তু এরপর নিরাপত্তা নিশ্চয়তার খরচের দায়ভারের সিংহভাগটা ইউরোপকেই বহন করতে হবে, সেটা যে আকারেই হোক না কেন। এটা তাদের মহাদেশ আর তাদের নিরাপত্তার সঙ্গে জড়িত। 

একই দিন, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউক্রেন ইস্যুতে নিরাপত্তা নিশ্চয়তার আলোচনায় রাশিয়াকে বাদ দিলে কোনও সমাধান পাওয়া যাবে না।

তিনি বলেন, এখন সম্মিলিত নিরাপত্তা নিয়ে আলোচনা হচ্ছে, অথচ রাশিয়াকে বাদ দিয়ে সমাধান খোঁজা হচ্ছে, এটা আমরা মেনে নিতে পারি না। পশ্চিমা দেশগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্র ভালোভাবেই জানে যে রাশিয়াকে বাদ দিয়ে নিরাপত্তা ইস্যুতে আলোচনা করা একেবারেই অর্থনক। 

এদিকে, ইউক্রেন যুদ্ধ শেষ করতে ভ্লাদিমির পুতিন ও ভলোদিমির জেলেনস্কির বৈঠকের সম্ভাবনা নিয়ে ক্রেমলিন অনীহা প্রকাশ করেছে। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই নেতার সরাসরি আলোচনার আহ্বান জানিয়েছেন। ট্রাম্প প্রথমে ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলনের কথা বললেও এখন বলছেন, প্রাথমিকভাবে পুতিন-জেলেনস্কি বৈঠক দ্বিপাক্ষিকভাবে হওয়াই ভালো। প্রয়োজন হলে তিনি যোগ দেবেন। 

তবে ক্রেমলিনের ভাষ্য, সম্ভাব্য বৈঠকের আগে ধাপে ধাপে বিশেষজ্ঞ পর্যায়ে প্রস্তুতি নিতে হবে। এ বিষয়ে রুশ উপ-রাষ্ট্রদূত দিমিত্রি পলিয়ানস্কি বলেছেন, শুধু বৈঠক করার জন্যই একসাথে বসা অর্থহীন। 

এআরএস
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
ইরানের অস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও দাবিকে প্রত্যাখ্যান করেছেন ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর