বাগছাসের হয়ে নয়, স্বতন্ত্র থেকে এজিএস পদে লড়বেন হাসিব

আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ০৬:৪৭ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের (বাগছাস) প্যানেল থেকে বের হয়ে স্বতন্ত্র থেকে সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সংগঠনটির ঢাবি শাখার মুখ্য সংগঠক মো. হাসিবুল ইসলাম।

রোববার (২৩ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন হাসিব নিজেই। তবে কেন তিনি এমন সিদ্ধান্ত নিলেন, তা তৎক্ষণাৎ জানাননি।

আসন্ন ডাকসুকে কেন্দ্র করে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের প্যানেল থেকে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে মনোনীত হলেও শেষ মুহূর্তে এসে দলীয় প্যানেল থেকে বের হওয়ার ঘোষণা দিলেন হাসিবুল ইসলাম।

জানা যায়, হাসিবুল ইসলাম মূলত দুই পদে মনোনয়ন জমা দিয়েছেন। একটি এজিএস অন্যটি মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে। প্যানেল সাজানোকে কেন্দ্র করে দলের অভ্যন্তরে তৈরি হওয়া তীব্র অসন্তোষ থেকেই এমনটা হয়েছে বলে জানা যায়।

একাত্তর/আরএ
ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডিইউএমসিজেএএ) ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। দীর্ঘ প্রতীক্ষিত এই নির্বাচনে সভাপতি পদে টাইমস অব...
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে বড় জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির–সমর্থিত প্যানেল ‘অদম্য জবিয়ান ঐক্য’।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। কড়া নিরাপত্তা মধ্যে মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টার দিকে ভোট গ্রহণ শুরু হয়। চলবে চলবে বিকাল সাড়ে তিনটা...
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন স্থগিত করা হয়েছে।
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর